আহসান হাবীব
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ধনীর দুলালি উর্বী

বেকার ছেলে ‘নো প্রবলেম’
ধনীর দুলালি উর্বী

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর বাবা অনেক সম্পদের অধিকারী, আছে গাড়ি-বাড়ি। এখন তার লাগবে একটি প্রাইভেট জেট। এ জন্যই অভিনয় করছেন তিনি। নিজের বাবার অনেক টাকা বলে জীবনসঙ্গী বেকার হলেও কোনো সমস্যা নেই তার। তবে ছেলেটিকে হতে হবে ভদ্র। জীবনসঙ্গীর ভরণপোষণ মেটাবেন অভিনেত্রী নিজেই। এমনই রসালাপ জমে উঠেছিল প্রিয়ন্তীর সঙ্গে কালবেলার।

বর্তমানের পরিচিত মুখ প্রিয়ন্তী উর্বী। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় আসা। এরপর টেলিভিশন, ওটিটি ও বড় পর্দায় অভিনয়। সম্প্রতি মুক্তি পেয়েছে উর্বী অভিনীত ওয়েব ফিল্ম ‘অপলাপ’।

কথায় কথায় উর্বীকে জিজ্ঞাসা করা হয় তার কোনো ‘সুগার ড্যাডি’ আছে কি না। উত্তরে বলেন, ‘আমার বাবার এমনিতেই অনেক টাকা, সুগার ড্যাডির দরকার নেই। হয়তো কারও সেটা আছে, আবার কারও নেই। আমি কাজ করি, বাসায় যাই, বাবা-মায়ের সঙ্গে থাকি, ঘুমাই, ঘুম থেকে উঠে আবার কাজ করি, ওয়ার্কআউট করি, এটাই আমার জীবন। খুবই রোবটিক লাইফ। ওখানে নতুন করে কেউ এসে আমার সঙ্গে মিশবে সেটা আমি চাই না, আর কখনো ভাবিওনি। বললাম না আমার আব্বুর অনেক টাকা, আমার কী দরকার।’

উর্বী জানালেন, বাড়ি-গাড়িও আছে তাদের; যেটা তার বাবার। তবে কাজের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এ অভিনয়শিল্পী। নিজের একটা প্রাইভেট জেটের শখ রয়েছে। সেজন্যই কাজ করছেন। যদিও এসবই মজার ছলে বলেছেন তিনি।

কেমন জীবনসঙ্গী চাই, সে কথাও বলেছেন উর্বী। তার দরকার খুব ভালো সেন্স অফ হিউমার, প্রেজেন্টেবল ও ভদ্র মানুষ। বললেন, ‘আমার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি লাগবে না। আমি যদি দুই টাকা ইনকাম করি, তাতেই অনেক খুশি। তবে ভদ্র ও ভালো মানুষ লাগবে। ছেলে বেকার হলেও সমস্যা নেই, আমি আছি না!’

মিডিয়ায় আসতে পরিবারের কোনো বাধার মুখে পড়তে হয়নি তাকে। কেননা তাদের পরিবারের অনেকেই মিডিয়ার সঙ্গে যুক্ত। নারীপ্রধান চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X