বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

সময় কাটছে শুধুই ভালোবাসায়

সময় কাটছে শুধুই ভালোবাসায়

১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে এই বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়। বর্তমানে কাজ থেকে ছুটি নিয়ে দুজনই আছেন ছুটির মেজাজে। সময় কাটছে শুধুই ভালোবাসায়।

ইন্ডাস্ট্রির এই তারকা জুটি বর্তমানে ইউরোপে আছেন। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন দেশে। যার ছবি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করে মেহজাবীন দিচ্ছেন ভালোবাসার ক্যাপশন।

সম্প্রতি স্বামী রাজীবের সঙ্গে ইতালির লেক কমোতে ঘুরতে যান তারা। সেখানকার কিছু ছবি শেয়ার করে এই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমি সব সময়ই শুনেছি যে, লেক কমো পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে দম্পতিদের জন্য। তাই আমরা সত্যিই নিজের চোখে দেখতে চেয়েছিলাম। আর সত্যি বলতে, এটা স্বপ্নের মতোই লেগেছিল। আমাদের ভাগ্য ভালো যে, আমরা হানিমুনের কয়েকটি দিন এখানে কাটাতে পেরেছি; শান্ত, সুন্দর আর অসংখ্য ছোট ছোট মুহূর্তে ভরা, যা আমি কখনো ভুলব না। লেক কমোতে আমাদের সবচেয়ে প্রিয় দিনের কিছু ছবি শেয়ার করলাম।’

এর আগে হানিমুন পর্ব সারতে মেহজাবীন-রাজীব ভালোবাসার শহর প্যারিসকেই বেছে নিয়েছিলেন। সেখানে শপিংমলে দুজনের ভালোবাসা মেশানো দুষ্টুমির ভিডিও প্রশংসা কুড়ায় ভক্তদের। এরপর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে নিজেদের হানিমুনের স্মৃতি ভাগ করেন তারা।

মেহজাবীনকে এখন ছোট পর্দায় সেভাবে আর অভিনয় করতে দেখা যায় না। সব শেষ তাকে দেখা গিয়েছে বড় পর্দায়। সিনেমার নাম ‘প্রিয় মালতী’-এর মাধ্যমে মেহজাবীনের বড় পর্দায় অভিষেক হয়। এটি পরিচালনা করেন শঙ্খ দাশগুপ্ত।

মেহজাবীন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X