তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

বাস্তবতার কথা শোনালেন রাধিকা

বাস্তবতার কথা শোনালেন রাধিকা

গর্ভাবস্থার শুরুর সময়টায় কাজ করতে গিয়ে ভারতের একটি প্রজেক্ট ও একটি আন্তর্জাতিক প্রজেক্টে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী রাধিকা। সম্প্রতি নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ উদ্যোগে অংশ নিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেন তিনি।

রাধিকা জানান, গর্ভাবস্থার যখন প্রথম তিন মাস চলে তখন তিনি ভারতে একটি প্রজেক্টে কাজ করছিলেন, তখন সেখানকার একজন প্রযোজক তার খবরটি ভালোভাবে নেননি, যা নিয়ে রাধিকা বলেন, ‘আমার মাতৃত্বের যখন তিন মাস চলে তখন একজন ভারতীয় প্রযোজক, যার সঙ্গে আমি কাজ করছিলাম, তিনি আমার গর্ভধারণের খবর শুনে খারাপ প্রতিক্রিয়া দেখান। এমনকি আমাকে টাইট কাপড় পরতে জোর করেন, এরপর আমি অস্বস্তিতে পড়ে যাই।’

তিনি আরও জানান, সে সময় নিয়মিত খিদে পেত তার, যার জন্য প্রচুর খাওয়া-দাওয়া করতে হতো, শরীরে পরিবর্তন আসছিল, যা গর্ভাবস্থার স্বাভাবিক অংশ। এ নিয়ে রাধিকা আরও বলেন, ‘সে সময় এ বিষয়গুলোর প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়নি। এটা সত্যিই আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।’

এরপর রাধিকার ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছিল এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার সময়, ‘‘হলিউডের একজন নির্মাতা, যার সঙ্গে আমি তখন কাজ করছিলাম, তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। আমি যখন বললাম আমি বেশি খাচ্ছি এবং শুটিং শেষে হয়তো আমায় চিনতেই কষ্ট হবে, তিনি হেসে বললেন, ‘তোমার যদি পুরো চেহারাই বদলে যায় তাও সমস্যা নেই, কারণ তুমি অন্তঃসত্ত্বা।’ এ কথাগুলো আমার জন্য ছিল বড় রকমের সান্ত্বনা।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১০

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১১

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১২

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৩

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৪

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৫

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৬

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৭

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৮

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৯

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

২০
X