তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:২২ এএম
প্রিন্ট সংস্করণ

বিচ্ছেদের পথে সোফি টার্নার ও জো জোনাস

বিচ্ছেদের পথে সোফি টার্নার ও জো জোনাস

পেশাগত দিক থেকে অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ‘জোনাস ব্রাদার্স’। কেভিন জোনাস, জো জোনাস ও নিক জোনাসের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’। একাধিকবার ভাঙাগড়ার পর অবশেষে থিতু হয়েছে সেই ব্যান্ড। প্রকাশিত হয়েছে গানের অ্যালবাম।

গত আগস্ট থেকে ট্যুরেও বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আপাতত সেই ‘দ্য ট্যুর’-এই ব্যস্ত জোনাস পরিবারের তিন ভাই। এর মধ্যেই এলো দুঃসংবাদ। বিয়ের বছর চারেক পর নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন জো জোনাস ও সোফি টার্নার।

গত ১২ আগস্ট থেকে ‘দ্য ট্যুর’-এ বের হয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে অনুষ্ঠান করছেন তিন ভাই। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে দেখা যায়, জোয়ের হাত থেকে তার বিয়ের আংটি উধাও। শুধু অনুষ্ঠানেই নয়, সম্প্রতি নিউইয়র্কের রাস্তাতেও জো-কে দেখা গিয়েছিল তার বিয়ের আংটি ছাড়াই। তখন থেকেই শুরু হয় জল্পনা। তবে কি জো ও সোফির সুখের সংসারে চির ধরেছে?

শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই নাকি অশান্তি লেগেই রয়েছে জো ও সোফির মধ্যে। ‘দ্য ট্যুর’ চলাকালীন দুই সন্তানের দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন জো। সোফি নাকি তেমনভাবে সময়ই দিচ্ছেন না পরিবারকে। অথচ, ‘গেম অব থ্রোনস’-এর সৌজন্যে জনপ্রিয়তা অর্জন করার পরে তেমন কোনো উল্লেখযোগ্য কাজও করেননি সোফি। হলিউডে কানাঘুষা, সোফির উদাসীনতাই নাকি তার ও জোয়ের মধ্যে বিবাদের মূল কারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X