তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

চলে গেলেন টেরেন্স স্ট্যাম্প

চলে গেলেন টেরেন্স স্ট্যাম্প

‘সুপারম্যান’ সিনেমায় খলনায়ক জেনারেল জোড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। গত রোববার সকালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান। তার পরিবার এ খবর নিশ্চিত করলেও মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এই দুঃসংবাদটি এপি, এনবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

টেরেন্স স্ট্যাম্পকে সবচেয়ে বেশি মনে রাখা হয় ১৯৭৮ সালের ‘সুপারম্যান’ এবং ১৯৮০ সালের ‘সুপারম্যান ২’ সিনেমায় অভিনয়ের জন্য। তিনি সেখানে সুপারম্যান চরিত্রে অভিনয় করা ক্রিস্টোফার রিভের বিপরীতে জেনারেল জোড নামের শক্তিশালী ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনয় ছিল অত্যন্ত শক্তিশালী ও স্মরণীয়, যা এখনো অনেক দর্শকের মনে গেঁথে আছে।

লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেছিলেন—এ ছবির জন্য তিনি অস্কার ও বাফটা পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হন। পরবর্তী ছয় দশকে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন—ড্রামা, থ্রিলার, কমেডি, এমনকি ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাতেও।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’ সিনেমায় তিনি বার্নাডেট নামে এক ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেন, যা প্রশংসিত হয়েছিল আন্তর্জাতিকভাবে। এ চরিত্রটিও তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ। টেরেন্স স্ট্যাম্পের মৃত্যুতে পশ্চিমা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, ভক্তরাও সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন। তার মতো প্রতিভাবান একজন অভিনেতার বিদায় নিঃসন্দেহে সিনেমা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

১০

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১১

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৪

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৫

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৬

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৭

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৮

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৯

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

২০
X