কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বারবার গলা পরিষ্কার করা কী বড় কোনো সমস্যার লক্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে বারবার গলা পরিষ্কার করার বা গলা খাঁকারি দেয়ার অভ্যাস অনেকের জন্যই বিরক্তিকর। অনেক সময় এটি কোনো সাধারণ সমস্যা মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভেতরের কোনো শারীরিক জটিলতা। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে আলোচনা হয়েছে যে, দীর্ঘদিন গলা পরিষ্কার করার অভ্যাস কি খাদ্যনালীর ক্যানসারের সঙ্গে সম্পর্কিত কিনা। এতে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন গলা পরিষ্কার করার বা গলা খাঁকারি দেয়ার অভ্যাসের সঙ্গে খাদ্যনালীর ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে এই লক্ষণটি এমন একটি সমস্যার ইঙ্গিত দিতে পারে, যা দীর্ঘদিন অবহেলা করলে ভবিষ্যতে জটিল আকার নিতে পারে।

দীর্ঘদিন গলা পরিষ্কার হওয়ার সম্ভাব্য কারণ

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বারবার গলা পরিষ্কার করা অনেক সময় খাদ্যনালীর উপরের অংশে দীর্ঘস্থায়ী জ্বালাপোড়ার কারণে হয়ে থাকে। এই জ্বালাপোড়ার একটি সাধারণ কারণ হলো সাইলেন্ট এসিড রিফ্লাক্স।

এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বলা হয়। এ অবস্থায় পাকস্থলীর এসিড উপরের দিকে উঠে গলা ও স্বরযন্ত্রে জ্বালাপোড়া সৃষ্টি করে। তবে এতে বুক জ্বালার মতো পরিচিত উপসর্গ নাও দেখা দিতে পারে।

যদি দীর্ঘদিন এই রিফ্লাক্সের চিকিৎসা না করা হয়, তাহলে বারবার খাদ্যনালীর ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক বছরের এমন জ্বালাপোড়া থেকে ব্যারেটস ইসোফেগাস নামের একটি অবস্থা তৈরি হতে পারে। এতে খাদ্যনালীর কোষের গঠনে পরিবর্তন আসে।

ব্যারেটস ইসোফেগাস নিজে ক্যানসার নয়। তবে এটি থাকলে ভবিষ্যতে খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি কিছুটা বেড়ে যায়। এ কারণেই দীর্ঘদিন ধরে থাকা উপসর্গগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সাইলেন্ট এসিড রিফ্লাক্সের সাধারণ লক্ষণ

এই সমস্যায় যেসব লক্ষণ দেখা যেতে পারে সেগুলো হলো

- বারবার গলা পরিষ্কার করা

- কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা কর্কশ হয়ে যাওয়া

- গলায় কিছু আটকে আছে এমন অনুভূতি

- শুকনো কাশি বা মুখে টক স্বাদ অনুভব করা

এই লক্ষণগুলো থাকলেও অনেক সময় বুক জ্বালার অনুভূতি নাও থাকতে পারে।

এসিড রিফ্লাক্স নিয়ন্ত্রণে করণীয়

এসিড রিফ্লাক্সের সমস্যা কমাতে কিছু অভ্যাস পরিবর্তন উপকারি হতে পারে। যেমন

- অল্প অল্প করে বারবার খাবার খাওয়া

- ঝাল, টক ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা

- খাবার খাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা পর শুতে যাওয়া

- ঘুমানোর সময় মাথা কিছুটা উঁচু করে রাখা

- ওজন নিয়ন্ত্রণে রাখা

- ধূমপান থেকে বিরত থাকা এবং মদ্যপান সীমিত করা

উপসর্গ দীর্ঘদিন থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলা

দীর্ঘদিন ধরে গলা পরিষ্কার করার অভ্যাসকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। এটি সরাসরি খাদ্যনালীর ক্যানসারের লক্ষণ না হলেও, এর পেছনে থাকা সাইলেন্ট এসিড রিফ্লাক্স ভবিষ্যতে জটিল সমস্যার কারণ হতে পারে। সময়মতো জীবনযাপনে পরিবর্তন আনা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। শরীরের যেকোনো দীর্ঘস্থায়ী অস্বস্তিকে গুরুত্ব দেওয়া সুস্থ থাকার একটি গুরুত্বপূর্ণ অংশ।

মনে রাখবেন, এই প্রতিবেদনটি সাধারণ তথ্যভিত্তিক। কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X