মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

আমি মানুষের সেবা করতে এসেছি : বাবর

মদন উপজেলার পৌর শহরের নিজ গ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা
মদন উপজেলার পৌর শহরের নিজ গ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার কোনো প্রকার উচ্চ আকাঙ্ক্ষা, বিলাসিতা বা অর্থবিত্তের প্রয়োজন নেই। আমি সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে জনগণের সেবা করার জন্য নির্বাচন করতে এসেছি।

বুধবার (২১ জানুয়ারি) নেত্রকোনার মদন উপজেলার পৌর শহরের নিজ গ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বেকার যুবক ও তরুণিদের বেকারত্ব দূর করা। আমি যেখান থেকে আপনাদের কাছে ফিরে এসেছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের সেবা করব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবুব আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, মো. মুহাইমিনুল ইসলাম টিটু, আলী উসমান, আব্দুল কাইয়ুম, আলী আজগর পনির, আঙুর রহমান ভূঁইয়া, ইমরান হোসেন, জাকির হোসেন চৌধুরী, শামছুল হক চ্যাম্পিয়ন, মো. মোহন মিয়া, জরিপ মিয়া।

এছাড়াও উপজেলা বিএনপির সদস্য মির্জা রমজান আলী মাস্টার, বাবরের একান্ত সচিব মির্জা হায়দার আলী, আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X