তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

দুজন দুজনের ভালো লাগায়

আমিন খান ও  চিত্রনায়িকা পপি । ছবি : সংগৃহীত
আমিন খান ও চিত্রনায়িকা পপি । ছবি : সংগৃহীত

বাংলাদেশের সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন নায়ক আমিন খান ও নায়িকা পপি। বর্তমানে দুজনই অভিনয়ে নিয়মিত নন। তবে অভিনয় থেকে দূরে যাওয়ার আগেই তারা জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু সফল ও স্মরণীয় চলচ্চিত্র। দর্শকরাও আমিন খান-পপিকে জুটি হিসেবে সাদরে গ্রহণ করেছিলেন।

সহশিল্পী পপি সম্পর্কে স্মৃতিচারণ করে আমিন খান বলেন,

‘পপি আর আমি একসঙ্গে যত চলচ্চিত্রে কাজ করেছি, তার প্রায় সবই ব্যবসা সফল হয়েছে। কিছুদিন আগে হিসাব করেই অবাক হয়েছি, আমরা অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছি। পপি অত্যন্ত পরিশ্রমী ও চরিত্রানুগ অভিনয়শিল্পী। তাই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। যদিও এখন আর অভিনয় করছে না, তবে তাকে সবসময়ই সচেতন, ফিট আর আলোচনায় দেখতে পাই। তার জন্য সবসময় শুভ কামনা রইল।’

অন্যদিকে আমিন খানকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পপি বলেন, ‘আমিন ভাই আমার কাছে দেশি ভাই, দেশি হিরো। তিনি আপাদমস্তক ভদ্র ও ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে সবসময় ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। কারণ তিনি আন্তরিক ও সহযোগিতা পরায়ণ ছিলেন। ফেলে আসা দিনের অনেক স্মৃতি আজও মনে ভেসে ওঠে। এখন আমিও নেই সিনেমায়, আমিন ভাইও নেই। তিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং ভালো আছেন জেনে খুশি হয়েছি। কাছের মানুষরা যেখানেই থাকুক ভালো থাকুক—এ দোয়াই করি। আমিন ভাইয়ের স্ত্রী স্নিগ্ধা ভাবি ও দুই সন্তান আরিয়ান-ঈশানের জন্যও দোয়া রইল।’

তাদের প্রথম জুটিবদ্ধ কাজ শেখ সুলতান আহমেদ পরিচালিত তোমার জন্য ভালোবাসা। প্রথম ছবিতেই দর্শকের ভালোবাসা কুড়ান তারা। এরপর ধারাবাহিকভাবে অভিনয় করেছেন মা আমার বেহেস্ত, মন দিওয়ানা, হীরা চুনি পান্না, বিশ্ব বাটপার, দুই ভাইয়ের যুদ্ধ, খ্যাপা বাসু, কসাইসহ আরও বেশ কয়েকটি ছবিতে। সর্বশেষ প্রায় ছয় বছর আগে সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট অ্যাকশন ছবিতে দেখা যায় এ জুটিকে, যা দীর্ঘ বিরতির পর এবার মুক্তি পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X