শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পপির বিয়ের খবরে কী বললেন জায়েদ?

জায়েদ খান ও পপি। ছবি : সংগৃহীত
জায়েদ খান ও পপি। ছবি : সংগৃহীত

নিভৃতে থাকা বাংলাদেশি অভিনেত্রী সাদিকা পারভীন পপি। গত তিন বছর ধরে কোথাও দেখা যাচ্ছে না তাকে। এই নায়িকা আড়ালে যাওয়ার পর বিনোদন পাড়ায় চাউর হয়, তিনি নাকি বিয়ে করে সংসার করছেন, এমনকি মা–ও হয়েছেন। এত কথা ছড়ানোর পরও ক্যামেরার সামনে পাওয়া যায়নি পপিকে। এসবের মধ্যেই সম্প্রতি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে জড়িয়ে বিয়ের গুঞ্জন চাউর হয়েছে পপির।

অন্যদিকে পপির সঙ্গে চিত্রনায়ক জায়েদের দ্বন্দ্বের কথা সিনেমাজগতের অনেকেরই জানা। নিজেকে ফিল্ম পলিটিকসের শিকার বলে দাবি করেছিলেন পপি। এ বিষয়ে অভিযোগের আঙুল তুলেছিলেন জায়েদের দিকে। তাই পপির বিষয়ে কথা উঠলেই ঢালিউডপ্রেমিরা শুনতে চান জায়েদের মন্তব্য।

পপির বিয়ের গুঞ্জন চাউর হওয়ার পর সংবাদমাধ্যমে জায়েদ বলেন, ‘এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজ স্বামী ও সন্তান নিয়ে পপি সুন্দর সংসার করছে। মূল কথা হলো— আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে’।

চিত্রনায়ক আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে’।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) পপির স্বামী হিসেবে সংবাদমাধ্যমে আদনানের নাম উঠে আসে। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা; ব্যবসায়ী আদনান তার স্বামী নন বরং বন্ধু। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আদনান। তিনি জানিয়েছেন, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের প্রশ্নই আসে না। কোনো একটি মহল এমন কথা ছড়াচ্ছে বলে দাবি করেছেন আদনান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X