বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পপি ও আমি স্বামী-স্ত্রী নই, আমরা বন্ধু : আদনান

আদনান উদ্দিন কামাল ও সাদিকা পারভীন পপি। ছবি : সংগৃহীত
আদনান উদ্দিন কামাল ও সাদিকা পারভীন পপি। ছবি : সংগৃহীত

নিভৃতে থাকা বাংলাদেশি অভিনেত্রী সাদিকা পারভীন পপি। গতকাল সংবাদমাধ্যমে তার স্বামী-সন্তানের খবর চাউর হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা; ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল তার স্বামী নন বরং বন্ধু। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আদনান। তিনি জানিয়েছেন, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের প্রশ্নই আসে না। কোনো একটি মহল এমন কথা ছড়াচ্ছে বলে দাবি করেছেন আদনান।

সংবাদমাধ্যমকে আদনান বলেন, ‘গতকাল দিনভর আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এসব করে আমাকে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে’।

কিন্তু তার নামের সঙ্গে কেন নায়িকা পপির নাম জড়ালো, এমন প্রশ্নের জবাবে আদনান বলেন, ‘পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু। তিনি আমার স্ত্রীর বড় বোনের বন্ধু। ২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতে এসেছিলেন পপি। গায়ে হলুদেও এসেছিলেন। আমাদের শো করেছেন’।

তিনি আরও বলেন, ‘এখন সবাই মিলে যদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলে, তাহলে কী বলব! আমার ওয়াইফকে জিজ্ঞেস করেছি—পপির সঙ্গে তাদের পরিচয় কবে থেকে? সে জানিয়েছে, ২০০৪ সাল থেকে তাদের পরিচয়; বাসায় যাওয়া-আসা। তখন তো আমার বিয়েও হয়নি। আমার বিয়ে হয়েছে ২০১১ সালে’। আদনান কামাল প্রশ্ন ছুঁড়েছেন, ‘পপি কি কোথাও বলছেন, আমি তার স্বামী?’ পপির সঙ্গে তার বিয়ের কথা উঠল কেন, এর জবাবে আদনান বলেন, ‘আমার জীবনে এ ধরনের কথা কখনোই ওঠেনি। পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আত্মীয়স্বজন, বন্ধুর মতো। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরা তার বাড়িতে গেছি। কিন্তু এটাকে এভাবে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না’।

খবর চাউর হয়েছিল, আদনান ও পপির ‘আয়াত’ নামে একটি সন্তান রয়েছে। জানতে চাইলে আদনান বলেন, ‘না, না, এটা মিথ্যা কথা। আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমার মনে হয়, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষ ব্যবসায়ীরা এই কাজ করছেন। আমার তিন–চারজনকে সন্দেহ হয়েছে। তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর নাম বলতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X