বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

বেলারুশে যাবে ‘দাঁড়কাক’

অভিনেতা জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
অভিনেতা জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ নির্বাচিত হয়েছে বেলারুশের ৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (লিস্টাপ্যাড) স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে। উৎসবটি শুরু হবে ৩১ অক্টোবর এবং চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের স্লোগান—‘ভাবনা বদলে দেওয়ার গল্প’। চলচ্চিত্রটির প্রদর্শনী হবে ২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায়, মিনস্কের মস্কো সিনেমা হলে। এ বছর উৎসবে ৪১টি দেশের ১৫৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পরিচালক জায়েদ সিদ্দিকী নির্মিত ‘দাঁড়কাক’ অনুপ্রাণিত কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে। বয়স্ক তোরাব শেখ নামের এক মানুষকে ঘিরে আবর্তিত হয় গল্পটি—যাকে সংসারে অপ্রয়োজনীয় মনে করা হয়। অপমানিত হয়ে তিনি বাড়ি ছাড়েন, আর তাতেই পরিবারের সদস্যরা তার গুরুত্ব বুঝতে শেখে।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা ও এবিএম সাইদুল হক। নতুন মুখ হিসেবে দেখা যাবে জেরিন আক্তার শিমুল ও আখলাকুজ্জামান খানকে।

এখন পর্যন্ত চলচ্চিত্রটি ১১টি দেশের ১৮টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে এবং অর্জন করেছে বাংলাদেশের হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও ভারতের শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X