বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে কার্পেটিং, উঠে যাচ্ছে হাতের সঙ্গে

রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে হাতের সঙ্গে। ছবি : কালবেলা
রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে হাতের সঙ্গে। ছবি : কালবেলা

বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি-মরিচতলা হাট সড়কে তড়িঘড়ি করে রাতের আঁধারে রাস্তা কার্পেটিং করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। দায়সারাভাবে নিম্নমানের কাজ করায় পরদিন সকাল থেকে উঠে যাচ্ছে কার্পেটিং। এ নিয়ে অভিযোগ করার পরও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সরেজমিন অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা মিলেছে। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকে সড়কটিতে নিম্নমানের কাজ হচ্ছিল। বাধা উপেক্ষা করে ঠিকাদার কাজ অব্যাহত রাখেন। কার্পেটিংয়ের পুরুত্ব যে পরিমাণ হওয়ার কথা ছিল তা করা হয়নি।

বিটুমিনও কম দেওয়া হয়েছে। হাত দিয়ে টানলেই কার্পেটিং উঠে যাচ্ছে। একপর্যায়ে এলাকার লোকজন সড়কের বিভিন্ন স্থানে হাত দিয়ে টেনে কার্পেটিং উঠে যাওয়ার দৃশ্য দেখান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে মরিচতলা হাট সড়কের ৪৪৫ মিটার অংশ পাকা করণের সিদ্ধান্ত নেয় এলজিইডি। ২০২৩-২০২৪ অর্থবছরে সড়কটি নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে মেসার্স অন্তরা কনস্ট্রাকশন নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০২৪ সালের ১৬ মে কার্যাদেশ দেওয়া হয়।

সড়কটি নির্মাণকাজের চুক্তি মূল্য ৩৭ লাখ ৭৩ হাজার ৬০৯ টাকা। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ২৩ মে কাজ শুরু করে ২০২৪ সালের ১০ নভেম্বর শেষ করার কথা ছিল। কিন্ত কাজের মেয়াদ অনেক দিন আগে শেষ হলেও সড়কের কাজ সড়কের কাজ শেষ করতে পারেননি ঠিকাদার প্রতিষ্ঠান। অবশেষে মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে শেষ করা হয়েছে।

জাহিদ হাসান সাগর নামে স্থানীয় এক যুবক বলেন, এই রাস্তার কাজে শুরু থেকেই ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়ে আসছে। রাস্তার কার্পেটিংয়ে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হচ্ছে। যে কারণে হাত দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। আমরা এলাকার লোকজন ঠিকাদারকে ভালোভাবে কাজ করতে বললে তিনি কারো কোনো কথা শোনেননি।

এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, রাস্তার কয়েক স্থানে কার্পেটিংয়ের পর তা উঠে যাচ্ছে। এ বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্মাণ সামগ্রীর মিশ্রণে ত্রুটি থাকায় এ সমস্যা হয়েছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে নতুন করে কার্পেটিং করে দিবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X