কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের ডানায় আটকে গেলেন স্কাইডাইভার, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্কাইডাইভিং করতে বিমানে করে উঠেছিলেন ১৫ হাজার ফুট উচ্চতায়। এরপর বিমান থেকে লাফ দিতেই ঘটে বিপত্তি। মুহূর্তে বিমানের ডানার সঙ্গে আটকে যায় প্যারাসুট। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময়ই ওই স্কাইডাইভারের প্যারাস্যুটটি বাতাসের প্রচণ্ড চাপে খুলে যায়। এরপর ওই ব্যক্তি ছিঁটকে গিয়ে বিমানের পাখায় প্যারাস্যুটসহ আটকে পড়েন।

অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো লোমহর্ষক এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে। এদিকে স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার ওই স্কাইডাইভার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন।

বিমানের পাখায় আটকে যাওয়ার পরই ওই ব্যক্তি হুক নাইফ নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন এবং নিরাপদে অবতরণ করেছেন।

বিমানটিতে ১৬ জন স্কাইডাইভার ছিলেন। যখন পি১ নামের ওই স্কাইডাইভার পাখার সঙ্গে আটকে যায় তখন বিমানের পাইলট বিমানটি বিধ্বস্ত হওয়া আশঙ্কা করেন। ফলে সঙ্গে সঙ্গে বিমানের আরেকজন ক্রু অন্য প্যারাস্যুটারদের নিরাপদে বের হয়ে যেতে বলেন।

এ সময় ১৩ জন প্যারাস্যুটার ঝাঁপিয়ে পড়লেও দুজন বিমানে থেকে যায়। একপর্যায়ে বিমানের পাইলট বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়। এত বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় তারা।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X