স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হারতে হারতে সিরিজও হাতছাড়া বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

কক্সবাজারের বাতাসে আজ যেন আগেভাগেই জমে ছিল অস্বস্তি। সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও শেষ মুহূর্তে হোঁচট—বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের গল্পটা শেষ হলো এমনই হতাশায় ভরা এক বিকেলে। তৃতীয় ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা দলটি শেষ দুই ম্যাচের একটিতেও জয়ের দেখা পেল না। আজ পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হার নিশ্চিত করল সিরিজ হারের বেদনাও।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই লড়াইটা হয়ে ওঠে একপেশে। কক্সবাজারের উইকেটে ব্যাটারদের ভরসা জোগাতে ব্যর্থ বাংলাদেশ মাত্র ৮৪ রানে গুটিয়ে যায়। পুরো টপ অর্ডার যেন আত্মসমর্পণ করেই আউট হয়ে ফিরল। ব্যতিক্রম কেবল ছয় নম্বরে নেমে ধৈর্য ধরে ২৭ রানের লড়াকু ইনিংস খেলা সাদিয়া আক্তার। এর বাইরে দুই অঙ্ক ছোঁয়া ব্যাটার বলতে ওপেনার সুমাইয়া আক্তার ও হাবিবা ইসলাম—দুজনেই করেছেন ৯ রান। বাকি ব্যাটিং লাইনে ছিল ছন্নছাড়া শট আর অনভিজ্ঞতার ছাপ।

ছোট লক্ষ্য তাড়ায় পাকিস্তান শুরুটা খারাপ করলেও (১৬ রানে ২ উইকেট) ম্যাচ হাতে তুলে নিতে বেশি সময় লাগেনি। ওপেনার কোমল খানের ২৫ রানের ইনিংস ছিল ভিত্তি, বাকিটা গড়ে দেন আকসা হাবিব (২১) ও ফিজ্জা ফিয়াজ (অপরাজিত ২১)। ১৭ ওভারেই ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

বারিরা সাইফের ঘূর্ণিতে (৩/১৬) ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটিং অবশেষে ম্যাচসেরার পুরস্কারও তুলে দেয় পাকিস্তান শিবিরে।

তিন ম্যাচ শেষে এগিয়ে থেকেও সিরিজ হারা—এটা শুধু পরিসংখ্যান নয়, বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ মেয়েদের জন্য এটা বড় শিক্ষা হয়ে থাকবে। শেষ মুহূর্তে চাপ সামলানোর অভাব, ব্যাটিং ব্যর্থতা আর ভুল সিদ্ধান্ত—সব মিলিয়ে সিরিজ জয় হাতছাড়া করল সাদিয়া ইসলামের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X