কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

লাফ দিয়ে কাঁধে কামড় বসিয়ে দিল কুকুর, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্কুলের গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এক ব্যক্তি। এ সময় তার পাশেই বসা ছিল একটি কুকুর এবং আরেকটি কুকুর রাস্তা থেকে দৌড়ে এসে স্কুলের গেটের সামনে দাঁড়ায়। ওই সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি গেট থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে আবার ফিরে আসতেই পথের কুকুরটি লাফ দিয়ে তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়।

এ সময় আরেকজন নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য ছুটে আসেন। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের আদর্শ বিদ্যালয় স্কুলে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, নিরাপত্তারক্ষীর পোশাক পড়া ওই ব্যক্তি স্কুলের গেট থেকে বের হয়ে কিছুটা দূরে যাওয়ার পর আবার ফিরে আসে।

এ সময় স্কুলের গেটে প্রবেশ করা একটি কুকুর লাফিয়ে তার কাঁধে কামড় দিয়ে ঝুলে পড়ে। এ সময় নিরাপত্তারক্ষী কুকুরটিকে ছাড়িয়ে দিতেই কুকুরটি দৌড়ে সামানের দিকে চলে যায়।

পরে আরেকজন নিরাপত্তকর্মী লাঠি নিয়ে কুকুরটিকে মারা চেষ্টা করেন। লাঠি দেখেই কুকুরটি দৌড়ে এসে তাকেও কামড়ানোর চেষ্টা করে। তবে নিরাপত্তাকর্মী সঙ্গে সঙ্গেই কুকুটিকে আঘাত করে, তখন কুকুরটি পালিয়ে যায়। এদিকে এ ঘটনায় মুম্বাইয়ে পথ কুকুর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান বিতর্ক আরও তীব্র হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১২

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৪

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৫

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৬

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৭

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৮

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৯

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

২০
X