বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড়কাক 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড়কাক (র‍্যাভেন)। এটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকী। স্বল্পদৈর্ঘটি এবার তিনটি দেশের তিনটি উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

দাঁড়কাক আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শন হবে। বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন এ নির্বাচিত মাত্র ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে দাঁড়কাক আগামী ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম IFFM365-এ শুধু অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে আগামী ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের শিমলায় ঐতিহাসিক গেইটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য স্বল্পদৈর্ঘ্যটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, যা আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি.তে অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যালে প্রদর্শনীর পর উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম Eventine-এ ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে শুধু যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য।

প্রখ্যাত লেখক শহিদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে এ স্বল্পদৈর্ঘ্যটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী।

একুশে পদকপ্রাপ্ত প্রতিথযশা অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় স্বল্পদৈর্ঘ্যটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাঈদুল হক। এ ছাড়াও অভিষেক হয়েছে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খান এর। পরিচালক নিজেই প্রযোজনার দায়িত্বে ছিলেন।

স্বল্পদৈর্ঘ্যটি এখন পর্যন্ত সাতটি দেশে ৯টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব ২০২৪, বার্লিনের ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক ২০২৪, কলকাতার ৭ম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৪, এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন ২০২৪।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১০

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১২

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৩

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৪

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৫

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৬

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৭

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০
X