রাজু আহমেদ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভাঙা পরিবারের গল্পে ‘হাসি শেষে নীরবতা’

প্রিয়ন্তী উর্বী ও আরশ খান I ছবি: সংগৃহিত
প্রিয়ন্তী উর্বী ও আরশ খান I ছবি: সংগৃহিত

মানুষের জীবনে কিছু গল্প থাকে, যা কেবল চোখে দেখা নয়—অনুভবে ছুঁয়ে যায় হৃদয়কে। তেমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘হাসি শেষে নীরবতা’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাকসুদুর রহমান বিশাল, গল্প লিখেছেন তানিন রহমান। এই নাটকে জুটি বেঁধেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। নাটকটি আজ প্রকাশিত হবে কালবেলা ড্রামার ইউটিউব চ্যানেলে।

গল্পের কেন্দ্রে রয়েছে একটি ভাঙা পরিবার—বাবা-মায়ের বিচ্ছেদ এবং সেই ভাঙনের ভেতর দিয়ে বেড়ে ওঠা এক সন্তানের মানসিক যন্ত্রণা। সেই সন্তানের জীবনের দ্বন্দ্ব, একাকিত্ব আর হাসির আড়ালে লুকানো নীরব কষ্ট—সব মিলিয়ে নির্মাতা দর্শকদের সামনে আনতে চেয়েছেন এক গভীর মানবিক গল্প।

নির্মাতা মাকসুদুর রহমান বিশাল বলেন, “নাটকের নাম ‘হাসি শেষে নীরবতা’। বাবা-মায়ের বিচ্ছেদের পর যখন সন্তান সেই ভাঙা পরিবারে বড় হয়, তখন তার যন্ত্রণাটা কেমন হয়—সেটাই গল্পের মূল সুর। ছেলেটির বাবা নতুন করে বিয়ে করতে চায়, সেখান থেকেই শুরু হয় সংঘাত। কিন্তু এই গল্প শুধু কষ্টের নয়, এতে আছে ভালোবাসা, আশার আলোও। আমি নিশ্চিত, দর্শকের মন ছুঁয়ে যাবে।”

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি রোমান্টিক ড্রামা। এ চরিত্রটি বাইরের কেউ নয়—আমাদের চেনা-জানা কারও মতো। হয়তো পাশের ফ্ল্যাটেই থাকে এমন কেউ। তার জীবনের ক্রাইসিস, তার লড়াই—এই গল্পে তাই অনেকেরই নিজের ছায়া খুঁজে পাবে।’

তিনি আরও যোগ করেন, “কিছু গল্প থাকে যাতে আমরা মেসেজ রাখার চেষ্টা করি, আবার কিছু গল্প দর্শককে ভাবায়, ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ‘হাসি শেষে নীরবতা’ তেমনই একটি গল্প। অনেকের পারিবারিক জীবনের জটিলতা এখানে ফুটে উঠেছে। আমার মনে হয়, নাটকটি দেখলে অনেকেই মানসিকভাবে কিছুটা রিলিফ পাবে।”

নায়িকা প্রিয়ন্তী উর্বী বলেন, ‘এ গল্পটা এক ভাঙা পরিবারের গল্প। সেখানে আমি আরশ খানের সহশিল্পী। তার জীবনের যন্ত্রণা, লড়াই আর ভালোবাসার গল্পই এই নাটকের কেন্দ্রবিন্দু। আমার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং—দর্শক দেখলেই বুঝবে গল্পটা কতটা বাস্তব আর হৃদয়স্পর্শী।’

উত্তরার দিয়াবাড়ীসহ আরও বেশ কয়েকটি মনোরম লোকেশনে হয়েছে নাটকটির দৃশ্যধারণ।

আরশ খান ও প্রিয়ন্তী উর্বী ছাড়া এতে অভিনয় করেছেন আজম খান, শেখ স্বপ্না, জামিউল হক সরকার, আলিশা শরিফ, বাধনসহ আরও অনেকে। ভাঙনের ভেতর থেকেও ভালোবাসা ও আশার আলো খুঁজে নেওয়ার গল্প ‘হাসি শেষে নীরবতা’—দর্শকদের মনে রেখে যাবে এক নিঃশব্দ কিন্তু গভীর অনুরণন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X