বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নায়ক থেকে রাজনীতিবিদ—১৫০টির বেশি প্রেমের প্রস্তাব পেয়েছেন উর্বী

প্রিয়ন্তী উর্বী। ছবি : সংগৃহীত
প্রিয়ন্তী উর্বী। ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যমে ঘুরছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর একটি ইন্টারভিউ ক্লিপ। সেখানে নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি—শৈশবের কল্পনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের মজার অভিজ্ঞতা পর্যন্ত।

শৈশবের কথা বলতে গিয়ে উর্বী জানান, ছোটবেলায় নিজেকে তিনি ভাবতেন বলিউডের নন্দিত অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। যদিও এখন আর সেই কল্পনায় ডুবে থাকেন না। তবে তাকে ঘিরে ভক্ত ও পরিচিতদের নানা মন্তব্যের অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। উর্বীর ভাষায়, ‘অনেকেই বলেন, আমার চেহারার সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের মিল রয়েছে। আবার ইউনিভার্সিটিতে থাকতে অনেক বন্ধু বলত, আমার সঙ্গে শাবনূরের মিল আছে। কিন্তু আমি নিজে তেমনটা কখনো পাইনি।’

নিজের কণ্ঠস্বর নিয়েও খোলাখুলি বললেন তিনি। হাসকি ভয়েস নিয়ে উর্বী মনে করেন, তার কণ্ঠ কিছুটা রানি মুখার্জির সঙ্গে মিলে যায়। যদিও অভিনেত্রীর মতে, ‘রানির ভয়েস আরও বেশি হাসকি।’

প্রিয় তারকাদের প্রসঙ্গে উর্বী জানালেন, তিনি মুগ্ধ শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, টম হ্যাঙ্কস, শাকিব খান এবং আরিফিন শুভর প্রতি। তবে ছোটবেলার ক্রাশ ছিলেন বলিউডের অভিনেতা ইমরান হাশমি। উর্বীর মজার স্বীকারোক্তি, ‘যদি ঘুম থেকে উঠে দেখি ইমরান সামনে, তবে বলব তার অভিনয় আমার খুব ভালো লাগে।’

ইন্টারভিউতে উঠে আসে প্রেমের প্রস্তাব প্রসঙ্গও। এ নিয়ে উর্বী হাসিমুখে জানান, ‘গায়ক, নায়ক, রাজনীতিবিদ, বিজনেসম্যান/শিল্পপতি—সব মিলিয়ে হাজার না হলেও এক-দেড়শর মতো প্রেমের প্রস্তাব পেয়েছি।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X