তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

উচ্ছ্বাস কাজ করে না

নায়িকা শাবনাজ I ছবি: সংগৃহীত
নায়িকা শাবনাজ I ছবি: সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রে ১৯৯১ সালে গুণী নির্মাতা এহতেশামের হাত ধরে ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে দুই নতুন মুখ, দুই নতুন নায়ক-নায়িকা নাঈম-শাবনাজের অভিষেক হয়েছিল। আর ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়েই বাংলাদেশের চলচ্চিত্রে তারুণ্যের জোয়ার শুরু হয়েছিল। যেই জোয়ারের ধারাবাহিকতায় পরবর্তীকালে সালমান শাহ-মৌসুমী, সালমান-শাবনূর জুটিরও উত্থান হয়। ‘চাঁদনী’ সিনেমা মুক্তির পর নাঈম-শাবনাজ এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, জুটি হিসেবে তাদের দর্শক গ্রহণ করে নেয়। যে কারণে জুটিবদ্ধ হয়ে তারা পরে ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় অভিনয় করেন।

নাঈম-শাবনাজ ১৯৯৪ সালে বিয়ে করেন। একে অন্যের বিপরীতে ছাড়া বাইরে তারা খুব কম সিনেমায়ই অভিনয় করেছেন। ২০০১ সালে সর্বশেষ এ জুটিকে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় দেখা যায়। তবে ২০০৭ সালে আজিজুর রহমানেরই ‘ডাক্তার বাড়ি’ সিনেমায় শাবনাজ অভিনয় করেন। সত্যি বলতে, ‘চাঁদনী’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে শাবানা, কবরী, ববিতা, রোজিনা, সুনেত্রা, দিতি, সুচরিতা, চম্পাদের মতো নামিদামি তারকার ভিড়ে তারুণ্যের এক ভিন্নধারা এনে দিয়েছিলেন নায়িকা শাবনাজ।

দর্শকদের কাছে তিনি ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে সবার বড়। তার ছোট বোন মৌও একজন অভিনেত্রী। শাবনাজের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন গুণী পরিচালক আজিজুর রহমান। তার মাধ্যমেই পরিচালক এহতেশামের হাত ধরে রুপালি পর্দায় পা বাড়ান শাবনাজ। এই মুহূর্তে সারা বাংলাদেশে আলোচনায় রয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর বিষয়টি। বাংলা সিনেমার এ ক্ষণজন্মা নায়কের বিপরীতেও শাবনাজ অভিনয় করেছেন শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’, হাফিজ উদ্দিনের ‘আঞ্জুমান’ ও তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ সিনেমায়। ‘মায়ের অধিকার’ সিনেমাটিই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে সালমান-শাবনাজের তিনটি সিনেমার মধ্যে।

এদিকে আজ শাবনাজের জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও পারিবারিকভাবেই দিনটি উদযাপন করা হবে বলে জানান তিনি। বলেন, ‘সত্যি বলতে কি, এখন আর জন্মদিন ঘিরে কোনো উচ্ছ্বাস কাজ করে না। বাবা-মা নেই, তাদের কথা জন্মদিন এলে বিশেষভাবে মনে পড়ে। ঘরোয়াভাবে যতটা অল্পের মধ্যে উদযাপন করা যায় ঠিক ততটুকুই। জন্মদিনে শুধু সবার দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। দর্শক এখনো আমাকে মনে রেখেছেন, এখনো দেখলে আগ্রহ নিয়ে কথা বলতে আসেন—এটাই অনেক বড় প্রাপ্তি।’

শাবনাজ জানান, ছোট্টবেলা থেকেই তিনি রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত। মানুষের সেবায় এগিয়ে আসার জন্য তিনি জীবনে প্রথম ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ‘রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার’-এ প্রথম রক্ত দেন ১৯৯৬ সালের ১ ডিসেম্বর। এরপর থেকে আজ অবধি বহুবার বহু মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রক্ত দিয়ে। ১৯৯৬ সালটি শাবনাজের জন্য আরও গুরুত্বপূর্ণ এ কারণেই যে, সেই বছরে ৮ নভেম্বর মুক্তি পেয়েছিল নায়ক আলমগীর পরিচালিত ‘নির্মম’ সিনেমাটি, যাতে অভিনয় করে তিনি তার অভিনয় জীবনের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি পেয়েছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১০

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১১

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১২

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৩

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৪

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৫

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৬

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৭

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৮

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৯

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০
X