তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

লিজা-কনার নতুন গানে মুগ্ধ শ্রোতারা

লিজা-কনার নতুন গানে মুগ্ধ শ্রোতারা

বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও দিলশাদ নাহার না। সম্প্রতি দুজনেই নিজেদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে নতুন মৌলিক গান প্রকাশ করেছেন। ভিন্ন ধাঁচের এই গান দুটি শ্রোতাদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে। দুই সপ্তাহ আগেই লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘নেই অধিকার’। তৌফিক আহমেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় গায়ক ও সুরকার হৃদয় খান। মিষ্টি সুরের এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রকাশের পর এরই মধ্যে এক লাখেরও বেশি ভিউ হয়েছে, যা নিয়ে বেশ সন্তুষ্ট লিজা। তিনি বলেন, “বেশকিছুদিন বিরতির পরই মূলত ‘নেই অধিকার’ গানটি প্রকাশ করেছি। সত্যি বলতে কী, এখন নতুন মৌলিক গান প্রকাশও যেন একজন শিল্পীর জন্য চ্যালেঞ্জিং, তাও আবার নিজের ইউটিউব চ্যানেলে। আমি গানটির রেসপন্স নিয়ে বেশ সন্তুষ্ট। আশা করছি গানটির প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা আরও বাড়বে।”

অন্যদিকে, মাত্র পাঁচ দিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। আবদার রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটিতে বিখ্যাত ‘ভালো আছি ভালো থেকো’ গানের ‘আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়জুড়ে’ অংশটুকু সংযোজন করা হয়েছে, যা শ্রোতাদের নস্টালজিক করে তুলেছে। কণার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই ইতিবাচক সাড়া মিলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X