কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমজনগণ পার্টি’ নিয়ে আপত্তি, সিদ্ধান্ত জানাবে ইসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। তবে বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে আপত্তি এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে ইসি সচিব বলেন, ‘আরও পর্যালোচনা করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে।’

এর আগে গত ৫ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই দিনই এ পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করে ইসি।

আখতার আহমেদ বলেন, ‘আমজনতার দলসহ আবেদন করা আরও সাত দলের বিষয়ে অধিকতর পর্যালোচনা করবে ইসি। নিবন্ধনের তথ্য পুনর্বিবেচনা করা দলগুলো হচ্ছে— বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ (শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল এবং জনতার দল। দল নিবন্ধন পুনর্বিবেচনার পর্ব কমিশন যত দিন মনে করবে, তত দিন চলবে।’

এখন পর্যন্ত গণভোটের বিষয়ে কোনো নির্দেশনা পায়নি ইসি জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে ইসি ডাকবে কি না, সেটি জানতে সংলাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

আখতার আহমেদ বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তারা ভোটার হতে পারবে। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, আর পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১০

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১১

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১২

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৩

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৪

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৫

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৬

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৭

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০
X