কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সেই শিক্ষিকার মৃত্যু কীভাবে হয়েছে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা

শিক্ষক ফাতেমা আক্তার। ছবি : সংগৃহীত
শিক্ষক ফাতেমা আক্তার। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিকের সহকারী শিক্ষিকা নানা রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। সাউন্ড গ্রেনেডে আহত হয়ে মারা যাওয়ার খবরটি সঠিক নয়।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ এ কথা বলেন তিনি।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করেছি। নিহতের পরিবারকে আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজধানীতে অসুস্থ হয়ে পড়া শিক্ষক ফাতেমা আক্তার।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, ৮ নভেম্বর রাজধানীতে শিক্ষকদের পদযাত্রা চলাকালে পুলিশের ছোড়া ‘সাউন্ড গ্রেনেডে’ আহত হয়েছিলেন ফাতেমা আক্তার। হাসপাতালে ভর্তি থাকার পর আজ তার মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, ৮ নভেম্বর আন্দোলনস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ফাতেমা আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।

ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা ডি. এম. সোলেমানের স্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X