কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

ইরান ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ বন্ধ করে দিয়েছে। ভুয়া চাকরির লোভ দেখিয়ে মানব পাচার ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে নতুন নিয়ম চালু হবে। এখন থেকে ইরানে যেতে বা ট্রানজিট করতে ভারতীয়দের আগেই ভিসা নিতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো মানব পাচারকারী চক্রের কাজ বন্ধ করা। এসব চক্র ভিসামুক্ত প্রবেশের সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও চাকরি-খোঁজা ভারতীয়দের ইরানে পাঠাচ্ছিল ভুয়া প্রতিশ্রুতি দিয়ে।

মন্ত্রণালয় আরও জানায়, অনেক ভারতীয়কে বলা হয়েছিল ইরানে গেলে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে বা সহজেই উপসাগরীয় দেশ বা ইউরোপে যাওয়ার সুযোগ মিলবে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে মানব পাচারকারীরা।

বেশ কয়েকটি ঘটনার পর সরকারের দৃষ্টি এদিকে যায়। দেখা যায়, ভুয়া চাকরির প্রলোভনে ইরানে নেওয়ার পর অনেক ভারতীয়কে অপহরণ করা হয়েছে।

এর আগেও, গত মাসে ভারত সরকার সতর্ক করেছিল যে কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে। তখনই বলা হয়েছিল, ভিসামুক্ত প্রবেশ শুধুই পর্যটনের জন্য - কাজের জন্য নয়।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কয়েকটি দেশের মানুষকে সীমিত সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিল সম্পর্ক জোরদার করার জন্য। এতে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়া ইরানে ঘুরতে যেতে পারতেন। তবে মানব পাচারের ঘটনা বাড়ায় সেই সুবিধা বন্ধ করে দিল তেহরান।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X