স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের শততম টেস্ট নিয়ে বিসিবির বিশেষ আয়োজন

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি—মুশফিকুর রহিম। দুই দশকের পথচলায় বহু মাইলফলকের সাক্ষী থাকা এই উইকেটকিপার-ব্যাটার এবার পা রাখছেন আরও এক নতুন অধ্যায়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। এমন ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে বিসিবি সাজিয়েছে বিশেষ আয়োজনের ব্যতিক্রমী এক সকাল।

মঙ্গলবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সূচিপত্র প্রকাশ করেছে বোর্ড। মুশফিককে সম্মান জানাতে মাঠে নামার আগেই সাজানো হয়েছে প্রতিটি মিনিট, প্রতিটি ধাপ।

এক নজরে শততম টেস্টের বিশেষ আয়োজন

  • ৯টা ১৬ মিনিট: মাঠে প্রবেশ করবে বাংলাদেশ দল।
  • ৯টা ১৭ মিনিট: মুশফিকের হাতে বিশেষ টুপি তুলে দেবেন তাঁর প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
  • ৯টা ১৯ মিনিট: আকরাম খানের নকশায় তৈরি আরেকটি স্মারক টুপি পাবেন মুশফিক।
  • ৯টা ২০ মিনিট: বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তুলে দেবেন বিশেষ ক্রেস্ট।
  • ৯টা ২১ মিনিট: দুইটি অটোগ্রাফ জার্সি দেওয়া হবে—একটি হাবিবুল বাশারের কাছ থেকে, অন্যটি বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাত থেকে।
  • ৯টা ২২ মিনিট: বক্তব্য দেবেন অধিনায়ক শান্ত।
  • ৯টা ২৩ মিনিট: নিজের অনুভূতি প্রকাশ করবেন মুশফিক।
  • ৯টা ২৪ মিনিট: হবে গ্রুপ ফটোসেশন।
  • ৯টা ২৫ মিনিট: দল নামবে মাঠে।

শত টেস্ট—বাংলাদেশ ক্রিকেটে যে কজন এটি ছুঁতে পেরেছেন তাদের তালিকাই ক্ষুদ্র। মুশফিকের এই অর্জন তাই শুধু ব্যক্তিগত নয়, দেশের ক্রিকেট ইতিহাসেও বিশেষ অধ্যায়। বিসিবির এই আয়োজনে সেই মুহূর্তটিকে ঠিক ততটাই মর্যাদা দেওয়ার চেষ্টা স্পষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১০

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১১

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১২

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৫

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৬

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৭

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৮

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৯

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

২০
X