বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

হিউম্যান সাগর I ছবি: সংগৃহীত
হিউম্যান সাগর I ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগরের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতপ্রেমীদের হৃদয়ে। সোমবার (১৭ নভেম্বর) রাতে মাত্র ৩৫ বছর বয়সে ভুবনেশ্বরের এআইআইএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন হিউম্যান সাগর। তার দীর্ঘস্থায়ী লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মাল্টিপল অরগান ডিসফাংশন, শ্বাসযন্ত্রের সমস্যাসহ নানা রোগ শনাক্ত হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ টিম সবরকম আধুনিক চিকিৎসা দেওয়ার পরও সাড়া পাননি। ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

২০১২ সালে তরঙ্গ টিভির ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজ্যব্যাপী পরিচিতি লাভ করেন হিউম্যান সাগর। ২০১৫ সালে ‘ইশক তু হি তু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে আর রাতারাতি তারকা বনে যান এই গায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X