ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

ফেনীতে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ডভ্যান। ছবি : কালবেলা
ফেনীতে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ডভ্যান। ছবি : কালবেলা

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। এতে চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সম্রাট মিলের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত ট্রাকচালকের নাম রিপন মিয়া (৫০)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে। আহত সহকারীর নাম কামাল হোসেন (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরের সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। এতে পেছনে থাকা ট্রাকটির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ট্রাকের চালক রিপন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে মারা যান। এ সময় হেলপার কামাল হোসেন গুরুতর আহত হন। পরে উভয়কে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কাভার্ডভ্যানটি পুলিশ আসার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এ বিষয়ে ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ কালবেলাকে বলেন, আমরা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের গাড়ি থেকে বের করি। দুর্ঘটনাকবলিত গাড়ি অপসারণ করে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১০

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১১

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১২

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৩

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৪

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৫

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৬

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৭

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৮

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৯

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

২০
X