তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‘আমরা আরও একটু ভালো থাকি’

আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াতের সঙ্গে মেয়ে বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। ছবি: সংগৃহীত
আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াতের সঙ্গে মেয়ে বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াত। এই দম্পতির দুই কন্যা। একজন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। অন্যদিকে নাতাশা হায়াত একসময় অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এখন তিনি একজন সফল ব্যবসায়ী। তাদের এখন আর চাইলেও একসঙ্গে খুব একটা দেখা যায় না। কারণ সবার ব্যস্ততা।

বিপাশা হায়াত দীর্ঘদিন ধরেই স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কয়েক মাস আগে তিনি ঢাকায় এসেছিলেন। এবার বাবার বই প্রকাশ এবং মায়ের জন্মদিন সামনে রেখে আবারও ঢাকায় এসেছেন। উপস্থিত ছিলেন বাবার বই প্রকাশনা উৎসবেও।

মেয়েদের কাছে পেয়ে আবুল হায়াত বলেন, ‘সন্তানরা চোখের সামনে থাকলে বুকের ভেতর কী যে প্রশান্তি কাজ করে, তা একমাত্র বাবা-মা অনুভব করতে পারেন। জীবনের প্রয়োজনে সন্তানরা নিজ নিজ সংসারে, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক। তার পরও মাঝেমধ্যে মন ভীষণ চায় নিয়ম ভেঙে তারা আমাদের ছায়াতলে এসে থাকুক, আমাদের সময় দিক, আমরা আরও একটু ভালো থাকি তাদের মুখ দেখলে, তাদের হাসি দেখলে, তাদের সঙ্গ পেলে। জীবন তো এক অনিশ্চিত গন্তব্যের যাত্রা। কখন যে এই পথচলা থেমে যায়, তা কেউ আগে থেকে বলতে পারে না। তাই মনটা এ সময়ে এসে মাঝেমধ্যে ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু তার পরও দোয়া করি ওরা ভালো থাকুক, সুখে থাকুক। ওরা সুখে থাকলেই পিতা হিসেবে আমি শান্তিতে থাকব, ভালো থাকব। বিপাশা, নাতাশা ওদের মায়ের জন্মদিনকে এবার আরও বেশি আনন্দময় করে তুলেছে, ওদের মায়ের মুখের প্রাণবন্ত হাসি দেখে ভালো লেগেছে আমার। আমার পরিবারের সবার সবসময় সুস্থতার জন্য দোয়া চাই।’

আবুল হায়াতের আত্মজীবনীমূলক বই ‘রবির পথ’ এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গত ২ নভেম্বর এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বইটি প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X