তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

নাটকে সেলিম ও শাহেদ

শহীদুজ্জামান সেলিম ও শাহেদ শরীফ খান। ছবি: সংগৃহীত
শহীদুজ্জামান সেলিম ও শাহেদ শরীফ খান। ছবি: সংগৃহীত

শহীদুজ্জামান সেলিম ও শাহেদ শরীফ খানকে নিয়ে গুণী নির্মাতা মাইনুল হাসান খোকন নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বাবার চোখে জল’। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সুস্ময় সুমন। এরই মধ্যে নাটকটির শুটিং ও নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এ নাটকে আরও অভিনয় করেছেন মায়মুনা মম, আঁখি ও প্রিন্স। পারিবারিক আবহে নির্মিত নাটকটি আবেগ ও সম্পর্কের গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহেদ শরীফ খান বলেন, ‘সেলিম ভাই আমাদের নাট্যাঙ্গনের অত্যন্ত গুণী ও জনপ্রিয় একজন অভিনেতা। অনেকেই তাকে শক্তিমান অভিনেতা হিসেবে আখ্যা দেন। তিনি বহু নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন। বাবার চোখে জল নাটকে তিনি কতটা ভালো অভিনয় করেছেন, তা দর্শকরাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কারণ, তার অভিনয় দক্ষতা সম্পর্কে সবাই অবগত।’

তিনি আরও বলেন, ‘সেলিম ভাই মূলত একজন মঞ্চের অভিনেতা। তাই যে চরিত্রেই অভিনয় করেন, তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এর আগেও তার সঙ্গে বহু নাটকে কাজ করেছি। প্রতিনিয়ত তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। এ নাটকে আমি তার সন্তানের চরিত্রে অভিনয় করেছি এবং আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, বিশেষ নাটক ‘বাবার চোখে জল’ আগামী ১৬ জানুয়ারি চ্যানেল আইতে প্রচারিত হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X