তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:২১ এএম
প্রিন্ট সংস্করণ

তিন চরিত্রে সেলিম

অভিনেতা শহীদুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত
অভিনেতা শহীদুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত

অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নাটক, ওটিটি ও সিনেমায় তার বহুমাত্রিক উপস্থিতি যুগের পর যুগ ধরে হৃদয় জয় করে যাচ্ছে ভক্তদের, যা চাহিদা বাড়িয়েছে নির্মাতাদের মাঝেও। তাই ঈদ এলে সব ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরা এই অভিনেতার ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়।

এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে তারকা বহুল বেশ কয়েকটি সিনেমা। যার মধ্যে চাহিদায় সবচেয়ে এগিয়ে আছে নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। যার প্রচারণা এরই মাঝে শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর টিজার। বরবাদে শাকিবের বিপরীতে দ্বিতীয়বারের মতো দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর। এই সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার এক ঝলক টিজার এরই মধ্যে নজর কেড়েছে দর্শকের।

অন্যদিকে সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটিও রোজার ঈদে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা এম রাহিম। এর মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচার-প্রচারণা। ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি ইউটিউবে আসে ছবির প্রথম গান ‘জনম জনম’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম। তার চরিত্রটি সিনেমার টার্নিং পয়েন্ট বলে আগেই জানিয়েছেন এর পরিচালক।

তবে এবারের ঈদে সেলিমকে সবচেয়ে বেশি ভাইটাল চরিত্রে দেখা যাবে শিহাব শাহীন পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায়। যেখানে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন এবং যার একটি নৃশংস রূপ এরই মধ্যে প্রকাশ হয়েছে। তাই বোঝাই যাচ্ছে ২০২৩ সালের পর আবারও তিন সিনেমা নিয়ে ঈদ মাতাতে আসছেন ইন্ডাস্ট্রির গুণী এই অভিনেতা।

এর আগে ২০২৩ সালে প্রথমবার এক ঈদে তার ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘লাল শাড়ি’ শিরোনামে তিনটি সিনেমা মুক্তি পায়। এবারও একই সংখ্যার সিনেমা নিয়ে আসছেন তিনি, যা নিয়ে আশাবাদী এই অভিনেতা।

শহীদুজ্জামান সেলিম ২০১২ সালে ‘চোরাবালি’ ও ২০১৬ সালের ‘অজ্ঞাতনামা’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি সিনেমায় অভিনয় দিয়ে রয়েছেন আলোচনায়। তবে রয়েছে নাটক-ওটিতেও ব্যস্ততা। জানা গেছে এবারের ঈদে তার অভিনীত নাটকও আসবে প্রচারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১০

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১১

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১২

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৩

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৪

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৫

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

১৬

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

১৭

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

১৮

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

১৯

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

২০
X