বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পরিচয়ে নিশো, দিলেন বড় চমক

আফরান নিশো। ছবি : সংগৃহীত
আফরান নিশো। ছবি : সংগৃহীত

বাংলাদেশি বিনোদন অঙ্গনে বরাবরই ভিন্নধারার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন আফরান নিশো। এবার তিনি হাজির হলেন নতুন এক চমক নিয়ে। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। ২৬ মার্চ রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল ট্র্যাক, যেখানে নিশোর কণ্ঠ ভিন্নমাত্রা যোগ করেছে।

‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতের পরিকল্পনা হয়েছিল একদম হঠাৎ করেই। নিশো নিজেও প্রথমে জানতেন না তিনি গানটি গাইবেন। প্রযোজক শাহরিয়ার শাকিল তাকে গানটির ডেমো শুনিয়ে মতামত জানতে চান। গানটি তার ভালো লাগার পর তাকে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেয়া হয়, যা নিশোর জন্য ছিল এক ধরনের চমক।

গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। এই গানে মূলত একজন ‘দাগি’ ব্যক্তির দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। গানটিতে এই অভিনেতা গেয়েছেন, ‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মার, ততবার বার জাগি’ যা সিনেমার মূল ভাবনার সঙ্গেই মিলে যায়।

আফরান নিশো জানান, তিনি এর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন, তবে সিনেমার জন্য এভাবে গান গাওয়াটা একদম নতুন অভিজ্ঞতা। যদিও গান নিয়ে তার কিছু অভিজ্ঞতা আছে, তবুও তিনি এটিকে অভিনয়ের অংশ হিসেবেই নিয়েছেন। নিশো বলেন, ‘গায়ক হিসেবে গানটি গাইনি, বরং স্বাভাবিকভাবে, চরিত্রের উপযোগী করেই গাওয়ার চেষ্টা করেছি।’

গানটির সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি বলেন, ‘গানটিতে একটা ঝাঁঝালো, প্রতিবাদী সুর দরকার ছিল। নিশো ভাইয়ের কণ্ঠ এই গানে একদম মানিয়ে গেছে। র‌্যাপের কিছু অংশও রয়েছে, যা তার কণ্ঠে দারুণ ফুটে উঠেছে।’

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। এর শুটিং হয়েছে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায়। সিনেমাটিতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১০

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১২

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৩

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৪

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১৫

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১৬

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৭

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১৮

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৯

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

২০
X