তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

মায়ের শাড়িতে ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছেবি: সংগৃহীত
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছেবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ ছবি শেয়ার করে নেটিজেনদের মাঝে নস্টালজিয়ার আবহ

তৈরি করেছেন এ অভিনেত্রী। একই সঙ্গে তিনি তুলে ধরেছেন মায়ের শাড়ির প্রতি নিজের গভীর ভালোবাসা ও আবেগের গল্প।

ছবিগুলোর ক্যাপশনে শৈশবের স্মৃতিচারণ করে ফারিণ লেখেন, প্রতিটি মেয়ের শাড়ি পরার আগ্রহ জন্মায় মাকে দেখেই। ছোটবেলায় মায়ের আলমারিভর্তি শাড়ি দেখে তার মনে হতো—কবে বড় হবেন, কবে বড়দের মতো শাড়ি পরে দাওয়াতে যাবেন। সেই শৈশবের কৌতূহল আজও তার ভেতরে রয়ে গেছে বলে জানান তিনি।

মায়ের সঙ্গে শাড়ি নিয়ে এক বিশেষ সম্পর্কের কথাও শেয়ার করেছেন ফারিণ। তার ভাষ্য অনুযায়ী, এখনো মা নতুন শাড়ি কিনলে প্রথমে সেটি পরার সুযোগ পান তিনিই। এমনকি কিছু শাড়ি আছে, যেগুলো তার মা কখনো পরেননি—ফারিণ সেগুলো নিজের করে রেখে দিয়েছেন।

অভিনেত্রীর কাছে পৃথিবীর নামিদামি ব্র্যান্ডের পোশাকের চেয়েও মায়ের আলমারির শাড়িগুলো অনেক বেশি দামি ও সুন্দর। তিনি মনে করেন, মায়েরা হয়তো এভাবেই নিঃশব্দে সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ফারিণের কথায়, অনেক শাড়িই হয়তো মা ইচ্ছা করেই তার জন্য কিনে আলমারিতে তুলে রাখেন।

ফারিণের এ আবেগঘন পোস্ট ভক্তদের কাছেও বেশ সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে নিজের মায়ের সঙ্গে শাড়ি ও শৈশবের স্মৃতির মিল খুঁজে পেয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই

১০

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১১

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৪

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৫

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৬

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৭

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৮

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৯

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

২০
X