শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

মোশাররফ-নীলার ‘বউ প্যারা দেয়’

মোশাররফ করিম ও  নীলাঞ্জনা নীলা I ছবি: সংগৃহীত
মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা I ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা জুটি বেঁধেছেন নতুন টেলিভিশন নাটক ‘বউ প্যারা দেয়’-এ। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং।

আসন্ন ঈদ উপলক্ষে টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে কমেডি ঘরানার এ নাটকটি। এতে তুলে ধরা হয়েছে এক দম্পতির সংসার জীবনের গল্প। স্বামী-স্ত্রীর জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা ও দুর্ঘটনাকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করা হয়েছে নাটকটিতে। একই সঙ্গে পারস্পরিক আস্থা ও ভালোবাসার গুরুত্বও ফুটে উঠবে গল্পের মাধ্যমে। নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে নাটকটি সাজানো হয়েছে। দর্শক হাসির পাশাপাশি একটি সুন্দর বার্তাও পাবেন।’

সহশিল্পী নীলাঞ্জনা নীলা সম্পর্কে তিনি আরও বলেন, ‘নীলার সঙ্গে আগেও কাজ করেছি। সে মন দিয়ে কাজ করে এবং অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে।’ অন্যদিকে নীলাঞ্জনা নীলা বলেন, “মোশাররফ ভাইয়ের মতো একজন শিল্পীকে নিয়ে বিশেষ কিছু বলার সাহস আমার নেই। তিনি এত বড় মাপের অভিনেতা হয়েও শুটিং সেটে ভীষণ সাধারণ থাকেন। আমি একজন জুনিয়র শিল্পী হলেও তিনি সবসময় আমাকে সহযোগিতা করেছেন। আশা করছি, ‘বউ প্যারা দেয়’ নাটকটি দর্শকদের ভালো লাগবে।”

উল্লেখ্য, এর আগেও ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X