তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

মোশাররফ-আইরিনের তুই

মোশাররফ করিম ও আইরিন I ছবি: সংগৃহীত
মোশাররফ করিম ও আইরিন I ছবি: সংগৃহীত

কয়েক বছর অভিনয় থেকে দূরে থাকার পর ফের ক্যামেরার সামনে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আইরিন তানি। ব্যক্তিগত জীবন—বিয়ে, সংসার ও সন্তানের দেখাশোনায় ব্যস্ত থাকার পরও অভিনয়ের প্রতি তার অদম্য ভালোবাসা তাকে ফের নতুন যাত্রার দিকে নিয়ে এসেছে।

আইরিনের নতুন নাটকটির শিরোনাম ‘তুই’, যা একটি হাস্যরসাত্মক গল্পে সাজানো। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। গত ৬ নভেম্বর নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে এবং শিগগির এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

নাটকে আইরিনের সহশিল্পী হিসেবে থাকছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে এই জুটিকে দেখা গেছে ধারাবাহিক নাটক ‘লং মার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘সিনেমা হল’, একক নাটক ‘মুদ্রা দোষ’, ‘হাতেম আলী’-তে।

নতুন নাটক ও আইরিনের ফেরা নিয়ে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্পটি দারুণ। এ ছাড়া অনেকদিন বাদে আইরিনকে অভিনয়ে পেলাম। সব কিছু মিলিয়ে ভালো একটি কাজ হবে বলে আমি আশাবাদী।’

অভিনয়ে ফেরার প্রসঙ্গে আইরিন তানি বলেন, ‘দীর্ঘ চার বছর পর অভিনয়ে ফিরেছি। পরম সৌভাগ্য যে শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করছি। আমার পুত্রসন্তানের বয়স মাত্র ২ বছর ১১ মাস, তাই ধীরে ধীরে কাজে ফিরছি। ক্যামেরার সামনে দীর্ঘদিন পর দাঁড়িয়ে মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লাগল। তিনি আগের মতোই সহযোগিতা ও পরামর্শ দিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন। সেটের সবাই অনুপ্রেরণা দিয়েছে, তাই অভিনয় করতে সত্যিই ভালো লাগছে।’

আইরিন তানি চার বছর আগে সর্বশেষ অভিনয় করেছিলেন নাটক ‘কাপল টিকেট’, ‘প্লিজ মাফ করবেন’, ধারাবাহিক ‘মান অভিমান’, ‘বউ শাশুড়ি’, ‘বকুলপুর’ এবং সিনেমা ‘বিদ্রোহী পদ্মা’-তে। এরপরও তিনি বাংলাদেশের এবং ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X