বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানের নতুন সিনেমার নায়িকা কে

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে, এই ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন চলছে। ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য করে নির্মিতব্য এই সিনেমার পরিচালক হিসেবে থাকছেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ।

সম্প্রতি শাকিব খানের এই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত হয়েছে। ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত এই সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্য তৈরি করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, এটি একটি অ্যাকশন ফিল্ম হবে যা দর্শককে ‘লার্জার দ্যান লাইফ’ অভিজ্ঞতা দেবে। সিনেমার নাম এবং অন্যান্য অভিনয়শিল্পীর তালিকা শিগগিরই ঘোষণা করা হবে।

তবে, আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। শোনা যাচ্ছে, সিনেমার নাম হতে পারে ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এই গুঞ্জন অনুযায়ী, শাকিব খানকে ‘কালা জাহাঙ্গীর’, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ‘পিচ্চি হান্নান’ চরিত্রে এবং টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে ফিমেল লিডে দেখা যেতে পারে। যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে এটি হবে ঢালিউডের জন্য একটি বড় চমক, কারণ মধুমিতা সরকার এর আগে বাংলাদেশের কোনো সিনেমায় কাজ করেননি। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

যদিও নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই গুঞ্জনের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি, তবুও শাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১০

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১১

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১২

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৩

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৪

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৫

বেদনার আকাশ

১৬

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৭

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৮

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৯

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

২০
X