বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডালাস ফেস্টিভ্যালে মোশাররফ-জুঁইর ‘আবর্ত’

‘আবর্ত’ স্বল্পদৈর্ঘ্যে মোশাররফ-জুঁই
‘আবর্ত’ স্বল্পদৈর্ঘ্যে মোশাররফ-জুঁই

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ।

মাহামুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত ২৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় থিউফেলাস স্কট।

চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে বাংলাদেশের এক নির্জন সমুদ্র সৈকতের পাশের একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে। যেখানে এক উপকূলবর্তী নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপ এবং জীবনকে ঘিরে থাকা সীমাবদ্ধতার চক্র থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা উঠে এসেছে।

অভিনেত্রী জুঁই বলেন, ‘বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর গল্প এটি, যার জীবনের দ্বন্দ্ব এবং আত্মপ্রত্যয়ের প্রতিচ্ছবি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এই আসরের জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যেই জায়গা করে নিয়েছে ‘আবর্ত’।

উল্লেখযোগ্যভাবে, একই সেশনে প্রদর্শিত হবে কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’, যা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X