তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

জাভেদের মৃত্যুতে তারকাদের শোক

জাভেদের মৃত্যুতে তারকাদের শোক

ঢাকাই সিনেমার সোনালি দিনের মুকুটহীন সম্রাট ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো চলচ্চিত্র অঙ্গন। কিংবদন্তি এ অভিনেতা ও নৃত্যপরিচালকের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ দেশের অন্যান্য তারকা। গতকাল বুধবার দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তারা শ্রদ্ধা জানান প্রয়াত এ মহাতারকাকে।

শাকিব খান তার পোস্টে লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’

জাভেদের অবদান স্মরণ করে শাকিব আরও লেখেন, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

এদিকে জাভেদের মৃত্যুতে নিজের হ্যান্ডেল ফেসবুকে এক শোকবার্তায় অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ ভাই আজ সকালে মৃত্যুবরণ করেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ‘নিশান’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এবং আরও অনেক সুপার হিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দান করুন আমিন।’

ওমর সানি লিখেছেন, ‘অসাধারণ অভিনেতা, অসাধারণ কোরিওগ্রাফার এবং অসাধারণ মানুষ। আঙ্কেল, আপনি চলে গেলেন। ওপারে অবশ্যই ভালো থাকবেন। একজন জাভেদ একজন বাংলাদেশ। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জান্নাত নসিব করুন।’

অভিনেতা মিলন ভট্টাচার্য লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বর্ণালি যুগের চিত্রনায়ক। ক্যানসারের কাছে হার মেনে শেষ পর্যন্ত চলে গেলেন না ফেরার দেশে। পরপারে ভালো থাকবেন।’

এদিকে শাহরিয়ার নাজিম জয় একটি অনুষ্ঠানের ভিডিও লিংক শেয়ার করে লিখেছেন, ‘সেন্স অব হিউমারের এ পর্বের অতিথি ছিলেন জাবেদ ভাই এবং অঞ্জনা আপা। অঞ্জনা আপা চলে গেছেন। আজ জাভেদ ভাইও চলে গেলেন। থেকে গেল এই বিশেষ পর্বটি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকের এই দিনে আমার বাবাও মারা গিয়েছেন। আজ থেকে পাঁচ বছর আগে। একই দিনে জাভেদ ভাইও চলে গেলেন।’

উল্লেখ্য, ক্যানসার ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গতকাল বুধবার সকালেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘নিশান’খ্যাত অভিনেতা জাভেদ। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে সবাই শোকাহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X