তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ক্যাসিনো ঘুরবে নিজের চাকায়

ক্যাসিনো ঘুরবে নিজের চাকায়

একটা সময় ছিল, যখন শাকিবের বাইরে কোনো নায়কের সঙ্গে কাজ করেননি শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকে টানা পাঁচ বছর এভাবেই চলেছে। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে ‘ক্যাসিনো’ সিনেমার মাধ্যমে। এতে প্রথমবার শাকিব খানের বাইরে গিয়ে কাজ শুরু করেছিলেন বুবলী। নায়ক হিসেবে জুটি বাঁধেন নিরব। এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সেই ‘ক্যাসিনো’।

গত শুক্রবার গুলশানে সিনেমাটির মুক্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’-এ এসে নিজের বক্তব্যে সে কথাই ফের স্মরণ করলেন বুবলী। বললেন, ‘শাকিব খানের বাইরে ক্যাসিনো সিনেমার মাধ্যমে প্রথমবার নিরব ভাইয়ের সঙ্গেই জুটি হয়েছিলাম। তিন বছর আগে সিনেমাটির শুটিং হলেও এর গল্প ও নির্মাণ ২০২৩ সালে এসেও সবাইকে তাক লাগিয়ে দেবে।’

বুবলী আরও বলেন, ‘ক্যাসিনো সিনেমাটির নাম শুনেই অনুমান করা যায় এর বিষয়বস্তু কী। বেশ মারমার কাটকাট অ্যাকশন নির্ভর সিনেমা এটি। টিজারটি যখন রিলিজ হয়, দর্শকরা সেটা ভালোভাবেই গ্রহণ করেছে। আধুনিক গল্পে ও আধুনিক নির্মাণের সিনেমা ক্যাসিনো।’

ঈদে এত সিনেমার ভিড়ে দর্শক ‘ক্যাসিনো’ কেন দেখবে, এ বিষয়ে বুবলীর ভাষ্য, ‘ঈদের সব সিনেমাই তার নিজস্ব ম্যারিটে চলবে। ক্যাসিনোও তার ম্যারিটেই (নিজের যোগ্যতা) চলবে। সিনেমাটি যখন দর্শক দেখবে তখন একটা উন্মাদনা নিয়ে তারা হল থেকে বের হবেন। সিনেমাটির গল্প ও নির্মাণ সমসাময়িক মনে হবে।’

২০১৯ সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে এসেছে ছবির গল্পে। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব। একজন গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে দেখা যাবে তাকে। আয়োজনের শুরুতেই নিরব বললেন, ‘ক্যাসিনো বিগ বাজেটের ফিল্ম। ঈদের দিন সিনেমাটি দেখে হল থেকে বের হয়ে প্রশ্ন করবেন কী দেখলাম! দ্বিতীয়বারও দেখতে চাইবেন তারা।’

ক্যাসিনো নির্মাণ করেছেন সৈকত নাসির। প্রযোজক রাজিব সরওয়ার। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য আসাদ জামানের। জানা যায়, ছবিটির শুটিং শুরু হয় ২০১৯ সালে, শেষ হয় ২০২০ সালে। নিরব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, রিয়েলি, তাসকিন রহমানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X