তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

শতাধিক হলে শাকিব, নিশো ২৬

সুড়ঙ্গ (বামে) ও প্রিয়তমা (ডানে) ছবির অফিসিয়াল পোস্টার।
সুড়ঙ্গ (বামে) ও প্রিয়তমা (ডানে) ছবির অফিসিয়াল পোস্টার।

ঈদুল আজহার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মুক্তি প্রতীক্ষিত সিনেমা-সংশ্লিষ্টদের ব্যস্ততা। অন্যদিকে সিনেপ্রেমীরাও কৌতূহলী হয়ে উঠেছেন প্রিয় তারকার সিনেমা কত হলে মুক্তি পাচ্ছে, সে বিষয়ে। ঈদুল ফিতরের মতো এ ঈদেও প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন ঢালিউডের পোস্টার বয় শাকিব খান। মুক্তি পাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের ইধিকা পাল।

জানা গেছে, এরই মধ্যে ১০০টি প্রেক্ষাগৃহ নিশ্চিত করেছে ‘প্রিয়তমা’। বিষয়টি জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ। তবে তারাবেলাকে একাধিক সূত্র বলছে, সিনেমাটির হলসংখ্যা আরও বাড়তে পারে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির পোস্টার, যেখানে বৃদ্ধ লুকে নজর কেড়েছেন শাকিব। প্রশংসাও কুড়িয়েছেন সব মহলে। অ্যাকশন-প্রণয়ধর্মী এ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব-ইধিকা ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এবারের ঈদে ‘প্রিয়তমা’ ছাড়াও মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’।

‘সুড়ঙ্গ’ দিয়ে প্রথমবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।

জানা গেছে, সিনেমাটি এরই মধ্যে চূড়ান্ত করেছে ২৬টি প্রেক্ষাগৃহ। চলবে বিকল্প প্রদর্শনীও। নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মানুষরা যেন সিনেমাটি দেখতে পারেন, এ জন্য তার ভক্তরা পৌরসভার ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল প্রস্তুত করেছেন।

জানা গেছে, উত্তরবঙ্গের আরও একটি প্রেক্ষাগৃহহীন মফস্বল শহরে সিনেমাটির বিকল্প প্রদর্শনী হতে পারে। সূত্রের মাধ্যমে জানা যায়, ‘সুড়ঙ্গ’র হলসংখ্যা আরও তিন থেকে চারটি বাড়তে পারে। তবে এখন পর্যন্ত মুক্তির দৌড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি প্রেক্ষাগৃহ পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক রাজিব সরওয়ার। এ সিনেমায় জুটি বেঁধেছেন নিরব ও শবনম বুবলী। ২০১৯ সালে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান ও মানি লন্ডারিংয়ের গল্প উঠে এসেছে এতে। আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, রিয়েলি, তাসকিন রহমান প্রমুখ।

এদিকে শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেতে যাচ্ছে মাহফুজ আহমেদ-শবনম বুবলীর ‘প্রহেলিকা’। আর অপু বিশ্বাস-সাইমন সাদিক অভিনীত ‘লাল শাড়ি’ কতগুলো হলে মুক্তি পাচ্ছে, তা আজকালের মধ্যেই নিশ্চিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X