তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিজ্ঞা ভাঙলেন তামান্না

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন তামান্না ভাটিয়া ও বিজয় ভর্মা। একে অন্যের প্রেমেও পড়েছেন। প্রথমদিকে মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি এ ব্যাপারে নীরবতা ভেঙেছেন দুজনে। স্বীকার করে নিয়েছেন তাদের সম্পর্কের কথা। একসঙ্গে অংশ নিয়েছেন তাদের প্রথম ছবির প্রচারণায়ও।

এ তো বর্তমানের কথা! তাদের প্রথম দেখাটা তবে কেমন ছিল? কোথায় দেখা হয়েছিল? কী কথা হয়েছিল সবটাই জানালেন অভিনেতা বিজয়।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘আমার সঙ্গে তামান্নার প্রথম দেখা হয় সুজয় ঘোষের অফিসে। আমাদের মধ্যে যে নীরবতা ছিল, সেটা সেখানেই ভাঙে। আমরা একে অন্যের সঙ্গে আমাদের পথচলার কথা ভাগ করে নিই। ও আমায় বলে, গত ১৭ বছর ধরে কাজ করছি। আমার কন্ট্রাক্ট পেপারে সবসময় নো কিস পলিসির কথা লেখা থাকত। এরপরই ও আমায় জানায় যে, এর আগে এমন কিছুই করেনি। আর আমায় সব শেষে বলে তুমিই প্রথম এমন কেউ হবে যাকে আমি পর্দায় চুমু খাব।’ এ অভিনেতা আরও বলেন, ‘আমি কী বলব না বুঝে ওকে ধন্যবাদ জানাই।’

বিজয় ও তামান্না প্রথমবার ‘লাস্ট স্টোরিজ ২’-তে একসঙ্গে কাজ করলেন। আর সুজয় ঘোষ পরিচালিত এ ছবিতে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ২৯ জুন ছবিটি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X