তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

সিক্যুয়েলে বাজিমাত

‘পুনর্জন্ম’ অন্তিম পর্বে আফরান নিশো। সৌজন্য ছবি
‘পুনর্জন্ম’ অন্তিম পর্বে আফরান নিশো। সৌজন্য ছবি

নাটকের জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। ইউটিউবের কল্যাণে সেটি আরও বেড়েছে। তবে ধারাবাহিকের তুলনায় কয়েক বছর ধরে একক নাটক ও টেলিফিল্ম সাড়া ফেলছে বেশি। এমনকি ভালোলাগা নাটকটির সিক্যুয়েল করার জন্যও অনুরোধ করেন তারা। নির্মাতারাও আগ্রহী হয়ে ওঠেন। এবার ঈদুল আজহা উপলক্ষেও প্রচারে এসেছে বেশকিছু আলোচিত নাটক-টেলিছবির সিক্যুয়েল। টেলিভিশনে প্রচারের পর সেগুলো নিয়ে যেমনটা আলোচনা হয়েছে, তেমনি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষেও জায়গা করে নিয়েছে সিক্যুয়েলগুলো।

বাজিমাত করা সেই কনটেন্টগুলোর মধ্যে আলোচনার শীর্ষে থাকা টেলিছবির ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। ইউটিউবে প্রায় কোটি ভিউয়ের কাছাকাছি এটি। প্রশংসা শোনা গেছে আফরান নিশো, মেহজাবীন, খায়রুল বাশার, কাজী নওশাবা, সাহেদ আলীসহ এর অন্য শিল্পীদের অভিনয় নিয়েও।

একক নাটকের মধ্যে আলোচিত পরিচালক কাজল আরেফিন অমির ‘ফিমেল ৩’। ব্যাটারি গলি নামে পরিচিত একটি মহল্লার অবিবাহিত যুবকদের নানা কাণ্ডকারখানা নিয়ে গড়ে উঠেছে এর কাহিনি, যা আগের দুটি পর্বের মতোই সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। এরই মধ্যে কোটির ওপরে ভিউ হয়েছে এটির। এ ছাড়া নাটকটির চরিত্র ‘লাবু কমিশনার’ এখন তরুণ প্রজন্মের মুখে মুখে। শরাফ আহমেদ জীবন, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, চাষী আলম, লামিয়া লামসহ প্রত্যেক অভিনয় শিল্পীই প্রশংসিত এতে। ভবিষ্যতে এই নাটকের আরও সিক্যুয়েল আসবে বলেও ধারণা করছেন দর্শকদের কেউ কেউ।

নির্মাতা মহিদুল মহিমের ‘কঞ্জুস ২’ নাটকের সিক্যুয়েলেও দর্শক সংখ্যা প্রায় কোটির কাছাকাছি। এতে ভিন্নরূপে দর্শকের সামনে নিজেদের তুলে ধরেছেন অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী তানজিন তিশা। অন্যদিকে, এক পর্বের হলেও এরই মধ্যে ‘জায়গায় খায়, জায়গায় ব্রেক’ নাটকটির সিক্যুয়েল নির্মাণের অনুরোধ এসেছে দর্শকের তরফে। নির্মাতা জাকিউল ইসলাম রিপনের এ নাটক অল্প সময়ের ব্যবধানে দর্শক ভিউয়ের নতুন রেকর্ডও গড়ে ফেলেছে। দর্শক হৃদয়ে আঁচড় কেটেছে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টিসহ এই নাটকের শিল্পীদের অভিনয়।

এই ঈদে এসেছে নির্মাতা সাগর জাহানের ৭ পর্বের ধারাবাহিক ‘টিক্কা’র সিক্যুয়েল ‘টিক্কা রিটার্নস’। নাটকটি খুব একটা বাজিমাত করতে না পারলেও অ্যাকশন থ্রিলার গল্পের কারণে পছন্দ করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, এ নাটকে ভিন্নরূপে হাজির হয়েছেন অভিনেতা-কবি মারজুক রাসেল। এ ছাড়া অভিনেতা-নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেলকেও লুফে নিয়েছেন দর্শকরা। পাশাপাশি তানজিকা আমিন, চাষী আলম, সাইদুর রহমান পাভেলও অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন।

দর্শক অনুরোধে এই ঈদে এসেছে মোশাররফ করিম অভিনীত ‘পিনিকম্যান’ নাটকের দ্বিতীয় সিক্যুয়েল। জাকিউল ইসলাম রিপন পরিচালিত এটিও দর্শকদের বাজিমাত করেছে। নাটকটির ইউটিউব ভিউ প্রায় ৫০ লাখ। এতে মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন সারিকা সাবাহ। রয়েছেন আবদুল্লাহ রানা, ইকবাল হোসেনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X