তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৩:৪৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তির জন্মদিন

কিংবদন্তির জন্মদিন

দেশের কিংবদন্তি অভিনেতা ও স্বনামধন্য আবৃত্তিকার গোলাম মুস্তাফা। দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের বাইরেও তিনি ছিলেন একজন বিশিষ্ট আবৃত্তিকার। আজ গুণী এই অভিনেতার জন্মদিন। বেঁচে থাকলে ৯০ বছরে পা রাখতেন তিনি।

খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ষাটের দশকের শুরুর দিকে বাংলা চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার। এরপর দিনে দিনে একক ও অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গোলাম মুস্তাফা। জীবদ্দশায় বাংলা ও উর্দু মিলে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কিংবদন্তি এই অভিনেতার জন্ম বরিশালের পিরোজপুরে। ১৯৩৪ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন। এরপর ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এই অভিনেতা।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে রাজধানীর বুকে, হারানো দিন, চাকা, নাচঘর, কাজল, বন্ধন, ফির মিলেঙ্গে হাম দোনো, বেগানা, চাওয়া পাওয়া, দাসী, দুই রাজকুমার, বলাকা মন, হিসাব নিকাশ, শুভদা, এমিলের গোয়েন্দা বাহিনী, পিরিত না জানে রীত, চোখাই, তালাশ, আলিবাবার চল্লিশ চোর, নিজেকে হারিয়ে খুঁজি, রক্তাক্ত বাংলা, তিতাস একটি নদীর নাম, সূর্যসংগ্রাম, জীবন সংসার, দীপু নাম্বার টু, শ্রাবণ মেঘের দিন ইত্যাদি।

গোলাম মুস্তাফা ১৯৫৮ সালে বেতার সহকর্মী হোসনে আরারকে বিয়ে করেন। তাদের মেয়ে সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১০

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১১

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১২

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৩

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৪

তবে কি আজ নেইমারের দিন?

১৫

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৬

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৮

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৯

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

২০
X