তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৩:৪৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

আমি নিজেকে ছাড়িয়ে যেতে চাই: পরীমণি

আমি নিজেকে ছাড়িয়ে যেতে চাই: পরীমণি

দেশীয় সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ফের অভিনয়ে ব্যস্ততা বাড়ছে তার। সম্প্রতি কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। এর মধ্যেই তিনি হাতে নিয়েছেন বেশকিছু নতুন কাজ। ধারণা দিয়েছেন বছরটি কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখবেন ‘স্বপ্নজাল’ খ্যাত এই অভিনেত্রী।

বছরজুড়ে নিজের ব্যস্ততা নিয়ে পরী মুখোমুখি হন কালবেলার। নানা প্রশ্নের মধ্যে তিনি জানান, তার হাতে এখন বেশ কিছু কাজ রয়েছে। যার গল্প এরই মধ্যে নির্বাচিত হয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে।

এ সময় ঈদে ভক্তদের জন্য কোনো চমক থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদ আসতে এখনো অনেক দেরি। সবাইকে একটু অপেক্ষা করতে হবে। চমক থাকলেও থাকতে পারে।’

এরপর নতুন গল্পগুলোতে তার চরিত্র কেমন হবে জানতে চাইলে পরী আরও বলেন, ‘আমি সবসময়ই পরিশ্রমী একজন মানুষ। কাজের মাধ্যমে প্রতিনিয়ত আমি নিজেকে ছাড়িয়ে যেতে চাই। সামনে আমাকে তেমনই কিছু গল্পে দেখবে দর্শক। এ বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলতে পারছি না। আনুষ্ঠানিক ঘোষণার পরই দর্শক সবকিছু জানতে পারবে।’

সবশেষ পরীমণিকে ছোট পর্দার অন্যতম সফল নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা যায়। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া এই ফিল্মে পরীর বিপরীতে অভিনয় করেন অভিনেতা এ বি এম সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X