রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ
‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত

মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

‘সঠিকভাবে দাঁত প্রতিস্থাপন, সুন্দর হাসি সুস্থ জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়।

ডেন্টাল চিকিৎসার বিশেষায়িত শাখা প্রস্থোডন্টিকস-এর দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়।

অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মো. আলমগীর কবীর স্বাগত বক্তব্য দেন। এরপর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ব প্রন্থোডন্টিস্ট দিবসের তাৎপর্য তুলে ধরেন। আর সংগঠনের কার্যপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এটিএম সাইফুল ইসলাম।

বাংলাদেশ প্রন্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ডা. কামরুল হাসান।

বক্তারা নবনির্বাচিত কার্যকরী কমিটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রন্থোডন্টিকস-এর উন্নয়ন এবং ডেন্টাল চিকিৎসার অন্যান্য বিশেষায়িত শাখার সঙ্গে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে মুখ ও দাঁতের আধুনিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মুখ ও দাঁতের চিকিৎসার উন্নয়নে এ ধরনের আয়োজন দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X