তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

‘আমি জীবনকে উপভোগ করি’

‘আমি জীবনকে উপভোগ করি’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বছরখানেক আগে নিজের ৩৯ কেজি ওজন কমিয়ে আলোচনার জন্ম দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেদনময়ী ছবি পোস্ট করে আলোচিত হয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি এমন ছবির পেছনের রহস্য নিয়ে কথা বললেন কালবেলার সঙ্গে। জানালেন বিস্তারিত।

শুরুতেই রুনা বলেন, ‘পোশাক নিয়ে আমাকে সম্প্রতি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এ বিষয় নিয়ে আমি এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছি। আমার কাছে এটি এক ধরনের স্বাধীনতা। প্রতিটি মানুষ তার মনের ইচ্ছেমতো ফ্যাশন করবে এটাই স্বাভাবিক। তবে আমার পোশাকের ক্ষেত্রে অনেক সময় ডিজাইনার ও নির্মাতার ডিমান্ড সামনে চলে আসে। তাদের পছন্দ অনুযায়ী আমাকে এগুলো পরতে হয়। কারণ আমি একজন প্রফেশনাল মডেল ও অভিনেত্রী। পেশাগত কারণে অনেক সময় আমাকে বোল্ড রূপে নিজেকে হাজির করতে হয়। সেখানে মানুষ কী বলছে তা নিয়ে আমি চিন্তিত নই।’

এ সময় নিজের কর্মজীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন রুনা। বলেন, ‘আমি জীবনকে উপভোগ করি। সেটি কাজ এবং ব্যক্তিগত জীবনের মাধ্যমে। মৃত্যুর আগ পর্যন্ত জীবনকে এভাবেই উপভোগ করে যেতে চাই। আমার কাজ সবার ভালো লাগবে সেই আশাও আমি কখনো করিনি, সামনেও করব না। যতদিন বেঁচে আছি নিজের মতো করে দায়িত্বের সঙ্গে কাজ করে যেতে চাই।’ রুনা খানকে সবশেষ নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম অসময়ে অভিনয় করতে দেখা যায়। ইন্তেখাব দিনারের বিপরীতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে বেশ কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন এ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X