তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

স্মরণে রোজী আফসারী

স্মরণে রোজী আফসারী

বাংলা চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। ছিলেন এ দেশের সিনেমার সুবর্ণ সময়ের দাপুটে ও প্রভাবশালী নায়িকা। বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের কথা মনে করলেই যার প্রিয় মুখটি চোখের সামনে ভেসে ওঠে তিনি রোজী আফসারী। ২০০৭ সালের ৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দেন তিনি। আজ তার ১৭তম মৃত্যুবার্ষিকী।

রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়জীবন শুরু করেন ১৯৬৪ সালে রোজী সামাদ নামে। পরবর্তী সময়ে স্বামী মালেক আফসারীর নামের শেষাংশ ব্যবহার করেন নিজের নামের শেষে। সেই থেকে রোজী আফসারী হয়ে ওঠেন তিনি। জহির রায়হানের ‘সঙ্গম’ ছবিতে প্রথম দেখা যায় তাকে। এটিই ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা।

রোজী আফসারী অভিনয়জীবনে চার দশক ধরে ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগো হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ ২৫টি উর্দু ছবিতে অভিনয় করেছেন। তার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সূর্যগ্রহণ’, ‘সূর্যসংগ্রাম’, ‘জীবন থেকে নেয়া’। ভারতের প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায়ও অভিনয় করেছেন রোজী।

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ হিসেবে পরিচিত সত্তরের দশকে শক্তিমতী অভিনয়শিল্পী ছিলেন রোজী আফসারী। বাংলার পাশাপাশি উর্দু ছবিতেও অভিনয় করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘আলোর মিছিল’-এ অভিনয় করেছেন ১৯৭৪ সালে। ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X