তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৩:২৬ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

নির্মাতাদের পছন্দে জাহ্নবী কাপুর

নির্মাতাদের পছন্দে জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। স্টারকিডের তকমা নিয়ে বি-টাউনে যাত্রা শুরু করলেও এখন তিনি নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছে ওপরের দিকে। এর কারণ হিসেবে অনেকেই ব্যাখ্যা করেছেন কাজের প্রতি তার ভালোবাসা ও ডেডিকেশন। এবার নিজের দাম বাড়িয়ে দিলেন শ্রীদেবী ও বনী কাপুরকন্যা। বর্তমানে তিনি একটি সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১০ কোটি রুপি। খবর কুইমুইয়ের।

ইন্ডাস্ট্রিতে জাহ্নবীর যাত্রা শুরু হয় নির্মাতা শশাঙ্ক খাইতানের ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তিনি বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে যান। এরপরই প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিতে থাকেন ৩ কোটি রুপি। এরপর তিনি ‘রুহি’ ও ‘মিলি’ সিনেমায় অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হতে থাকেন। যার কারণে নিজের কাজের পারিশ্রমিক বাড়িয়ে ৬ কোটি রুপি করেন। এরপর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে আসন্ন ‘দেভারা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। এরপরই পারিশ্রমিক বেড়ে যায় এই অভিনেত্রীর। বর্তমানে তিনি একটি সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তার নিচে রয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের পারিশ্রমিক ৯ কোটি রুপি। তবে ‘দেভারা’ সিনেমার জন্য তিনি ১৩ কোটি রুপি নিয়েছেন। এ ছাড়া প্রতি সিনেমার জন্য ববি দেওল নেন ৮ রুপি। জাহ্নবীর বর্তমান পারিশ্রমিক আর আলিয়া ভাটের পারিশ্রমিক এখন এক। জাহ্নবী বর্তমানে নির্মাতা বুচি বাবু সানার আরসি ‘১৬‘ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারকাবহুল এই সিনেমায় তিনি প্রথমবারের মতো দক্ষিণী তারকা রামচরণের বিপরীতে অভিনয় করবেন। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X