তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১১:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

শিল্পীদের কিছু করার থাকে না: বুবলী

শিল্পীদের কিছু করার থাকে না: বুবলী

ঈদ সামনে রেখে সিনেমা মুক্তিতে ব্যস্ত হয়ে পড়েছে সিনেমাপাড়া। শুরু হয়ে গেছে প্রচার কার্যক্রম। মুক্তি পাচ্ছে বিভিন্ন সিনেমার গান ও ট্রেলার। এবার ঈদে মুক্তির তালিকাও আগের ঈদগুলো থেকে দীর্ঘ। তাই যার যার সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরাও। এই তালিকায় আছেন শবনম ইয়াসমিন বুবলীও।

এবারের ঈদে শবনম ইয়াসমিন বুবলীর দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। মিশুক মনির পরিচালিত সরকারি অনুদানে সিনেমা ‘দেয়ালের দেশ’। অন্যটি জসিম উদ্দিন জাকির ‘মায়া : দ্য লাভ’। দুটি সিনেমার প্রচারণা নিয়েই অভিনেত্রী এখন ব্যস্ততার মধ্যে আছেন।

নিজের সিনেমাগুলো নিয়ে বুবলী সম্প্রতি কালবেলার মুখোমুখি হন। কথা বলেন ঈদের সিনেমাটিক যুদ্ধ নিয়ে। শুরুতেই তিনি বলেন, ‘এবারের ঈদে অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সব সিনেমাই দুর্দান্ত। আমি আশাবাদী। তবে একটি বিষয় নিয়ে আমি একটু চিন্তিত সেটি হলো। আমাদের হলের সংখ্যা তো একেবারেই অল্প। এত সিনেমা তাহলে কীভাবে চলবে। এ বিষয়টি নিয়ে সবার আগেই ভাবা উচিত ছিল বলে আমি মনে করি। মুক্তির পর হল না পেলে তখন বিষয়টি কেমন হবে। তাই সিনেমাগুলো ধাপে ধাপে মুক্তি দিলে মনে হয় ভালো হতো। তবে এ বিষয়ে শিল্পীদের কিছু করার থাকে না। প্রযোজক পরিচালকই সিদ্ধান্ত নেয়। আমার মতে এমন হলে ভালো হতো।’

বুবলী ‘দেয়ালের দেশ’ সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। ইতোমধ্যেই গানে তাদের ক্যামিস্ট্রি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ছাড়া ‘মায়া : দ্য লাভ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১০

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৩

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৫

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৬

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৭

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৮

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৯

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

২০
X