তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রভাবশালীর তালিকায় আলিয়া

প্রভাবশালীর তালিকায় আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২৩ সালে হলিউডে অভিষেক হয় তার। এরপর থেকেই আন্তর্জাতিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা। বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে কাজ করে হন প্রশংসিত। এবার তিনি জায়গা পেলেন যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনের ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষদের তালিকায় স্থান। বলিউড থেকে এ বছর আলিয়ার নামই এসেছে এবার। আলিয়া ছাড়া এই তালিকায় ভারতীয় বংশদ্ভূত হলিউডের আরেক তারকা দেব প্যাটেলের নাম এসেছে। ম্যাগাজিনটিতে আলিয়ার সম্পর্কে একটি লেখা লিখেছেন হলিউড নির্মাতা টম হার্পার। তিনি লিখেছেন, ‘আলিয়ার সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছে। তার ‘হার্ট অব স্টোন’ সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আমি দায়িত্বরত ছিলাম। তিনি দুর্দান্ত একজন প্রতিভাময়ী অভিনেত্রী। এক দশকের বেশি সময় ধরে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতার প্রমাণ রেখে যাচ্ছেন তিনি।’

এমন সংবাদে উচ্ছ্বাসিত আলিয়া। বলেন, ‘টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অংশ হতে পেরে সম্মানিত। আমার সম্পর্কে প্রশংসার জন্য টম হার্পারকে ধন্যবাদ।’

বলিউডে ২০২৩ সালে আলিয়ার একটি সিনেমা মুক্তি পায়। করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে তিনি দ্বিতীয়বারের মতো জুটি বাঁধেন রণবীর সিংয়ের সঙ্গে। এই সিনেমার জন্য জিতেন ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও। খবর : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১০

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১১

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৪

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৫

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৮

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৯

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

২০
X