তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৪:১২ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

স্মরণে লাকী আখান্দ

স্মরণে লাকী আখান্দ

দেশের কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। ২০১৭ সালের ২১ এপ্রিল দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তাকে হারানোর ছয় বছর পূর্ণ হলো আজ।

তার গান দেশের সংগীতপ্রেমী শ্রোতাদের মনে আজও দাগ কাটে। তাকে স্মরণ করে এখনো শহুরে তরুণ-তরুণীদের মধ্যে নেমে আসে গোধূলি সন্ধ্যা।

পুরো একটি প্রজন্ম তার সুরের মূর্ছনায় বুঁদ হয়েছেন। বর্ণিল সংগীতজীবনে গুণী এ শিল্পী উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনের’, ‘আমায় ডেকো না ফিরানো যাবে না’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার/সেখানে বসন্ত আমার’—এমনি অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা কিংবদন্তি লাকী আখান্দ।

লাকী আখান্দের জন্ম ১৯৫৬ সালের ৭ জুন পুরান ঢাকার পাতলা খান লেনে। ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত রেডিও এবং টেলিভিশন শিশুশিল্পী হিসেবে সংগীতবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন। এরপর মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানে সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতে সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের পরিচালক (সংগীত) হিসেবে কর্মরত ছিলেন। লাকী আখান্দের প্রথম সলো অ্যালবাম ‘লাকি আখান্দ’। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে এ অ্যালবাম প্রকাশ পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X