বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০১:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

বড় পর্দায় নতুন জুটি

বড় পর্দায় নতুন জুটি

বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। সিনেমার নাম ‘শেকড়’। এটি পরিচালনা করবেন নির্মাতা প্রসূন রহমান।

ছোট পর্দায় নাঈম এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। এবার বড় পর্দায় অভিষেক নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেতা। কালবেলাকে তিনি বলেন, ‘ভালো অভিনেতা হওয়ার চেষ্টা সবসময়ই আমার ছিল এবং আছে। সেই ইচ্ছা থেকেই আমি গল্পনির্ভর কাজগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করি। তেমনই এক সিনেমা হতে যাচ্ছে ‘শেকড়’। সিনেমায় আমার চরিত্রটির মাধ্যমে অনেক মানুষের মনের কথা ফুটে উঠবে। তারা রিলেট করতে পারবে নিজের সঙ্গে। আশা করছি প্রথম কাজটি দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলবে।’

এ সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়িকা আইশা খানের। তিনি বলেন, ‘গল্পটি আমি বেশ আগেই পেয়েছিলাম। এরপরই কাজটি করতে আমি আর না বলতে পারিনি। এমনই একটি বাস্তববাদী গল্পের অপেক্ষায় ছিলাম। এটি একটি পারিবারিক গল্প হতে যাচ্ছে। যেটি পরিবার মিলে একসঙ্গে দেখতে পারবেন দর্শকরা।’

নাঈম-আইশা ছাড়াও সিনেমাটিতে দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ অভিনয় করছেন।

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা প্রসূন রহমান নিজেই। আজ শনিবার থেকে ঢাকায় শুরু হবে এর শুটিং। এরপর দেশের বিভিন্ন লোকেশনে তিন ধাপে শেষ হবে দৃশ্যধারণের কাজ। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X